নেতাজির আদর্শে নতুন রাজনৈতিক দল! জেন জি-কে সামনে রেখে ‘আজাদ হিন্দ পার্টি’, মেন্টর হতে পারেন চন্দ্র বসু

Must Read

ওয়েব ডেস্ক : জেন জি-কে মূল চালিকাশক্তি করে নতুন রাজনৈতিক দল গড়ার উদ্যোগ। ‘আজাদ হিন্দ পার্টি’(Azad Hind Party) নামে একটি দলটি আত্মপ্রকাশ করতে চলেছে বলে জানিয়েছেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু (Chandra Kumar Bose)। দলের মেন্টর হিসেবেও দায়িত্ব নিতে পারেন তিনি। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে সামনে রেখেই নতুন রাজনৈতিক দলটি কাজ করবে বলে জানা গিয়েছে।

১৯৪৩ সালের ২১ অক্টোবর সিঙ্গাপুরে প্রথম ‘আজাদ হিন্দ সরকার’ গঠনের ঘোষণা করেছিলেন নেতাজি (Netaji)। সেই ঐতিহাসিক দিনটিকেই নতুন দলের আত্মপ্রকাশের জন্য বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে। নেতাজির জন্মস্থান কটক থেকে দলের যাত্রা শুরু হতে পারে। সম্ভবত সেখানেই হবে দলের প্রথম কর্মসূচি।

আরও খবর : আরজি কর-কাণ্ডে ফের নয়া মোড়, নার্সের ফোন বাজেয়াপ্ত CBI-এর! পানিহাটি শ্মশানেও পৃথক তদন্ত

নতুন দলের সঙ্গে নেতাজি-প্রেমী ও গবেষকদের একটি গোষ্ঠী যুক্ত থাকবেন। গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, বাংলা-সহ দেশের বিভিন্ন প্রান্তের তরুণ সুভাষপ্রেমী ও গবেষকদের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগই তাঁকে এই উদ্যোগে উৎসাহ দিয়েছে বলে জানিয়েছেন চন্দ্র বসু। দলের নথিভুক্তকরণ এবং প্রতীক তৈরির প্রক্রিয়াও এগোনোর কথা জানিয়েছেন তিনি।

এর আগে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুই দলের সঙ্গেই যুক্ত ছিলেন চন্দ্র বসু। তবে নেতাজির আদর্শে জাতীয় স্তরে কাজ করার লক্ষ্যেই নতুন দল গড়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। তাঁর মতে, দেশের রাজনৈতিক ব্যবস্থা ও প্রচলিত দলগুলিতে ‘ঝাঁকুনি’ দেওয়ার ক্ষমতা রয়েছে জেন জি-র। তাই তরুণ প্রজন্মকেই নতুন দলের মূল চালিকাশক্তি হিসেবে দেখতে চাইছেন তিনি।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This