চোট নিয়ে একের পর এক ধাক্কা, লক্ষ্মণের সঙ্গে বৈঠকে BCCI সচিব

Must Read

ওয়েব ডেস্ক : একসঙ্গে একাধিক ক্রিকেটারের চোটে উদ্বেগ বাড়ছে ভারতীয় শিবিরে। পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে হেড অফ ক্রিকেট ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া (Devajit Saikia)।

বর্তমানে চোটের কারণে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার দলের বাইরে। জসপ্রীত বুমরাহ, সাই সুদর্শন, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর বিভিন্ন চোটে ভুগছেন। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন আকাশ দীপও। ফলে ক্রিকেটারদের রিহ্যাবিলিটেশন এবং মাঠে ফেরানোর প্রক্রিয়া নিয়ে নতুন করে পর্যালোচনা করতে চাইছে বোর্ড।

আরও খবর : বাবাকে হারালেন লিওনেল মেসি

শুধু টেস্ট দলের ক্রিকেটাররাই নন, হার্দিক পাণ্ড্য, বরুণ চক্রবর্তী এবং প্রিন্স যাদবের মতো সাদা বলের ক্রিকেটাররাও বর্তমানে সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন। একই সময়ে এতজন ক্রিকেটারের চোট সামলাতে স্পোর্টস সায়েন্স টিমের উপরও চাপ বাড়ছে।

বুমরাহ এবং সুদর্শনকে ফিটনেসের শর্তে শ্রীলঙ্কা সিরিজের দলে রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দু’জনকেই নিয়ে সতর্কতা অবলম্বন করেছে মেডিক্যাল টিম। বুমরাহর হাঁটুতে চোটের পর জল জমার সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, বাঁ পায়ের বুড়ো আঙুলের চোট এখনও পুরোপুরি সারেনি সুদর্শনের। চোটের ব্যবস্থাপনা নিয়ে সেন্টার অফ এক্সেলেন্স ( Centre of Excellence) এবং নির্বাচকদের মধ্যে সমন্বয় নিয়েও প্রশ্ন উঠছে। ক্রিকেটারদের দ্রুত মাঠে ফেরানোর পাশাপাশি ভবিষ্যতে যাতে চোটের পুনরাবৃত্তি না হয়, সেই বিষয়েও রবিবারের বৈঠকে আলোচনা হতে পারে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This