হাউথিদের ভয়াবহ হামলায় নিহত ৩০ ইয়েমেন সেনা, মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা

Must Read

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যের (Middle East) সংঘাত আরও তীব্র হয়ে উঠল। সৌদি আরব সমর্থিত ইয়েমেনের বাহিনীর উপর বড়সড় হামলা চালাল ইরান-সমর্থিত শিয়া বিদ্রোহী গোষ্ঠী হাউথি (Houthi)। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, এই হামলায় অন্তত ৩০ জন ইয়েমেন (Yemen) সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। ২০২২ সালের পর ইয়েমেনের সেনাবাহিনীর উপর এটিই হাউথিদের সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে।

ইয়েমেন (Yemen) সরকারের দাবি, মারিব ও হাদরামাউত প্রদেশের একাধিক সেনাঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার দায় স্বীকার করেছে হাউথি গোষ্ঠী। তাদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, আল-রুয়াইক, আল-আবর এবং আল-থানিয়াহ এলাকায় সৌদি-সমর্থিত বাহিনীর ঘাঁটিগুলিতে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এই হামলায় শতাধিক সেনা হতাহত হয়েছেন বলেও দাবি করেছে তারা।

আরও খবর : হরমুজে সংঘাতের মাঝেও ভারতীয় নাবিকদের সুরক্ষায় কী করল কেন্দ্র?

হাউথিদের এই হামলার তীব্র নিন্দা করেছে ইয়েমেনে (Yemen) নিযুক্ত মার্কিন মিশন। তাদের অভিযোগ, এটি ইয়েমেনের সাধারণ মানুষের বিরুদ্ধে হাউথিদের সন্ত্রাসী কর্মকাণ্ডের আরও একটি উদাহরণ। একই সঙ্গে হাউথিরা সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকা থেকে সেনা সরানো না হলে আরও হামলা চালানো হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে রাজধানী সানা দখলের পর থেকেই ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর ইজরায়েলের বিরুদ্ধেও হামলা চালায় হাউথিরা। অন্যদিকে, সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকার ও মার্কিন বাহিনী দীর্ঘদিন ধরেই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। সাম্প্রতিক এই হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়েছে।

Latest News

পুজোর ছুটির আগেই বৈঠক চান রাজ্য সরকারি কর্মীরা! প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রাকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের

কলকাতা: পুজোর ছুটি (Puja Vacation) শুরু হওয়ার আগেই বৈঠক চায় সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের কথা...

More Articles Like This