বিল পাশ করাতে ২ লক্ষ টাকার ঘুষ! হাতেনাতে ধরা পড়লেন জামবনির সরকারি ইঞ্জিনিয়ার

Must Read

ওয়েব ডেস্ক : সরকারি দফতরে দুর্নীতির বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল রাজ্যের দুর্নীতি দমন শাখা। ঝাড়গ্রামের জামবনি বিডিও অফিসে কর্মরত সাব-জুনিয়র ইঞ্জিনিয়ার বিমল সাহাকে (Bimal Saha) ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, একটি বিল পাশ করিয়ে দেওয়ার বিনিময়ে তিনি এই টাকা দাবি করেছিলেন।

দুর্নীতি দমন শাখার আধিকারিকরা অভিযোগের ভিত্তিতে ফাঁদ পেতে অভিযান চালান। অভিযানের সময় বিমল সাহা ঘুষের টাকা গ্রহণ করতেই তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

আরও খবর : অন্নপূর্ণা যোজনার অগাস্টের কিস্তি নিয়ে বড় আপডেট, ৩ হাজার টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? কী জানালেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, সরকারি প্রশাসনে কোনও ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে কার্যকর রয়েছে।

তাঁর আরও বার্তা, সরকারি পদকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার চেষ্টা করলে কাউকেই রেয়াত করা হবে না। দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে। এছাড়া জানিয়েছেন, পশ্চিমবঙ্গের জনগণের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততাপূর্ণ শাসনব্যবস্থা বজায় রাখতে আমরা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বলে রাখা দরকার, এদিন বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি প্রথম এই ঘটনার কথা জানান। এর পর এক্সে নিজেই এই খবরটি পোস্ট করেন।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This