সেলফ এনুমারেশন করেই আদমসুমারির সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Must Read

ওয়েব ডেস্ক : দেশের ১৬তম জনগণনার (Census) প্রথম ধাপ শুরু হল শনিবার। এবার প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে সেলফ এনুমারেশনের সুযোগ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। সেই প্রক্রিয়ার সূচনা করতে নবান্নে বসে নিজেই অনলাইনে ফর্ম পূরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adjikari)। এ দিন তিনি স্পষ্ট করে জানান, জনগণনায় দেওয়া কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না।

মুখ্যমন্ত্রী বলেন, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নাগরিকেরা খুব সহজেই নিজেদের তথ্য জমা দিতে পারবেন। জনসুমারি (https://se.census.gov.in) পোর্টালে প্রবেশ করে মাত্র ১০ মিনিটের মধ্যেই ফর্ম পূরণ করা সম্ভব। প্রথম ধাপের এই স্ব-সুমারি চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত।

আরও খবর : কলকাতায় আজও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা, আপাতত নেই ভারী বর্ষণের আশঙ্কা, ৮ অগস্টে নতুন নিম্নচাপের পূর্বাভাস

এরপর ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে শুরু হবে ফিল্ড এনুমারেশন। সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এই কাজে ৩,৪০০ জন সুপারভাইজার এবং ১৪,৩৯৯ জন সরকারি কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী রাজ্যবাসীর উদ্দেশে আবেদন জানান, যতটা সম্ভব নিজেরাই সেলফ এনুমারেশন করুন এবং জনগণনার (Census) কাজে সহযোগিতা করুন। তাঁর কথায়, আধুনিক প্রযুক্তিনির্ভর এই জনগণনা দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই জনগণনায় কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না বলেই আশ্বাস দেন তিনি।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This