পিএম কিষান প্রকল্পের মেয়াদ আরও পাঁচ বছর, সওয়া তিন লক্ষ কোটি টাকার বরাদ্দ কেন্দ্রের

Must Read

ওয়েব ডেস্ক : কৃষকদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র। প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet)। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভাপতিত্বে বৈঠকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত প্রকল্পটি চালিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য সওয়া তিন লক্ষ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে।

২০১৯ সালে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) আওতায় যোগ্য কৃষকদের বছরে ৬,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকা করে তিন কিস্তিতে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পাঠানো হয়। কেন্দ্রের দাবি, দেশের কোটি কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন।

আরও খবর : নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম কথোপকথন, কোন কোন ইস্যুতে একমত হলেন মোদি?

একই বৈঠকে প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনারও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী পাঁচ বছরে দেশে ৫,০০০ মেগাওয়াট ভাসমান সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পে মোট ৫,০৭০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি শক্তি সঞ্চয়ের ব্যবস্থাও গড়ে তোলা হবে।

এ ছাড়া খেলো ইন্ডিয়া (Khelo India) প্রকল্পের পুনর্গঠন এবং জাতীয় ক্রীড়া সংস্থাগুলিকে আর্থিক সহায়তা বৃদ্ধির সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরকারের দাবি, এই পদক্ষেপে দেশের ক্রীড়া পরিকাঠামো ও প্রতিভা বিকাশে নতুন গতি আসবে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This