কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

Must Read

ওয়েব ডেস্ক : পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতি এবং তার জেরে ভারতের জ্বালানি নিরাপত্তায় সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS)-র বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রের একাধিক মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং শীর্ষ সরকারি আধিকারিকরা।

সূত্রের খবর, বৈঠকে পশ্চিম এশিয়ার পরিস্থিতির ফলে ভারতের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য, এলপিজি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জ্বালানি আমদানিতে কোনও প্রভাব পড়তে পারে কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার প্রস্তুতিও পর্যালোচনা করা হয়েছে।

আরও খবর : মিড-ডে মিলে চিকেন বিরিয়ানি! পড়ুয়াদের পাতে নতুন চমক আনতে বড় পরিকল্পনা বিজয় সরকারের

বৈঠকে (Meeting) উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল, কিরেন রিজিজু, জেপি নাড্ডা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী এবং বন্দর, জাহাজ ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং অন্যান্য শীর্ষ নিরাপত্তা ও সরকারি আধিকারিকরাও বৈঠকে যোগ দেন।

ভারতের অপরিশোধিত তেল এবং গ্যাসের বড় অংশই পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে আমদানি করা হয়। তাই ওই অঞ্চলের অস্থিরতার দিকে নজর রেখে পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র আগাম প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের দাবি। সংসদের বাদল অধিবেশনের মধ্যেই হওয়া এই বৈঠকের সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This