জাপানে শক্তিশালী ভূমিকম্পে বাড়ছে মৃত্যুর সংখ্যা

Must Read

ওয়েব ডেস্ক : জাপানের (Japan) দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) বড়সড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চল। কম্পনের জেরে বহু বাড়ি ও বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। ৬২ জনের বেশি আহত হয়েছেন।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর মিলেছে কুমামোতোর একটি বড় শপিং মল থেকে। ভূমিকম্পের (Earthquake) সময় সেখানে বহু মানুষ উপস্থিত ছিলেন। প্রশাসনের তৎপরতায় কয়েক হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হলেও ভবনের একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে জোরকদমে কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল।

আরও খবর : ইউক্রেনের বন্দরে আটকে ১৩ ভারতীয় নাবিক, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাঝেই প্রাণসংশয়!

ভূমিকম্পের (Earthquake) কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরের প্রায় ১০ কিলোমিটার গভীরে। কম্পনের পর সমুদ্র উত্তাল হয়ে ওঠায় কিউশু উপকূলের একাধিক এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

২০১১ সালের ফুকুশিমা পরমাণু বিপর্যয়ের স্মৃতি এখনও তাজা জাপানের কাছে। তাই নতুন ভূমিকম্পের পর পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব এখনও সামনে আসেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে । মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Latest News

দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আশ্চর্য! ওই...

More Articles Like This