শনিবার থেকেই ডিজিটাল জনগণনার প্রথম ধাপ, স্ব-শুমারি করতে কোন পোর্টালে যাবেন?

Must Read

ওয়েব ডেস্ক: দেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা শুরু হতে চলেছে (Digital Census)। তারই প্রথম ধাপ হিসেবে আগামী ১ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত চালু থাকবে স্ব-শুমারি বা ‘সেল্‌ফ এনুমারেশন’-এর (Self Enumeration) সুযোগ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে নাগরিকেরা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে নিজেদের প্রাথমিক তথ্য নথিভুক্ত করতে পারবেন (Census 2027)।

স্ব-শুমারির জন্য নাগরিকদের জনগণনার সরকারি পোর্টালে লগ ইন করতে হবে। সেখানে প্রথমে নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন করতে হবে। এরপর ক্যাপচা পূরণ করে বাড়ির কর্তা বা কর্ত্রীর নাম দিতে হবে। মোবাইল নম্বর ও ইমেল আইডি দেওয়া ঐচ্ছিক হলেও ওটিপি যাচাইয়ের জন্য নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। পাশাপাশি পছন্দের ভাষাও নির্বাচন করা যাবে।

আরও খবর : জেল হেফাজতের নির্দেশ বদল, ধর্মতলা কাণ্ডে ধৃত ১৬ জনেরই মিলল জামিন

পরবর্তী ধাপে জেলা, পিন নম্বর, গ্রাম বা শহরের নাম এবং বাড়ির অবস্থান মানচিত্রে চিহ্নিত করতে হবে। তারপর হাউসলিস্টিং সংক্রান্ত তথ্য পূরণ করে ‘প্রিভিউ’ স্ক্রিনে সমস্ত তথ্য মিলিয়ে দেখে ‘ফাইনাল সাবমিট’ করতে হবে। সফলভাবে জমা পড়লে একটি ১১ সংখ্যার স্বতন্ত্র ‘এসই আইডি’ তৈরি হবে। পরে জনগণনার সরকারি কর্মীরা বাড়িতে এলে সেই নম্বর দেখিয়ে তথ্য যাচাই করাতে হবে।

সরকারি সূচি অনুযায়ী, ১৬ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাড়ি তালিকাভুক্তি ও গৃহগণনার কাজ। এই পর্যায়ে বাড়ির অবস্থা, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ, রান্নার জ্বালানি, ইন্টারনেট সংযোগ এবং বিভিন্ন সম্পদের তথ্য সংগ্রহ করা হবে।

এর পর ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শুরু হবে জনগণনার দ্বিতীয় ধাপ। তখন পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, জাতি ও ধর্ম-সহ জনসংখ্যা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। প্রশাসনের দাবি, ডিজিটাল পদ্ধতির ফলে জনগণনার কাজ আরও দ্রুত, স্বচ্ছ এবং নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

 

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This