গভীর নিম্নচাপের দাপট অব্যাহত, আজও দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

Must Read

কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বুধবারও পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিকূল আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Rain Forecast)। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে আট জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Weather Update)।

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে দিনভর বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্রও উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও খবর : জেল হেফাজতের নির্দেশ বদল, ধর্মতলা কাণ্ডে ধৃত ১৬ জনেরই মিলল জামিন

অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবারও পরিস্থিতির তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস বহাল থাকবে।

আবহাওয়াবিদদের মতে, স্থলভাগে প্রবেশ করা গভীর নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার যৌথ প্রভাবেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। তাই অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া, প্রয়োজন হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা এবং আবহাওয়া দফতরের সর্বশেষ সতর্কতার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This