30.4 C
Kolkata

H-1B ভিসা নিয়ে বড় ধাক্কা ট্রাম্পের

Must Read

ওয়েব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এইচওয়ানবি (H-1B) ভিসা নীতি বড় ধাক্কা খেল আদালতে। নতুন ভিসার ক্ষেত্রে ১ লক্ষ মার্কিন ডলারের অতিরিক্ত ফি কার্যকর করার ওপর নিম্ন আদালতের স্থগিতাদেশ বহাল রাখল মার্কিন ফেডেরাল কোর্ট। ফলে আপাতত এই অতিরিক্ত ফি কার্যকর করা যাচ্ছে না।

এর আগে ২০ জন ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলের দায়ের করা মামলায় নিম্ন আদালত জানায়, কংগ্রেসের অনুমোদন ছাড়া এই ধরনের ফি চাপানো আইনসঙ্গত নয়। সেই রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে ট্রাম্প প্রশাসন আপিল করলেও তা খারিজ করে দেয় তিন বিচারপতির বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, এই ফি আরোপের ক্ষেত্রে প্রশাসন আইনসিদ্ধ ক্ষমতার সীমা অতিক্রম করেছে কি না, তা নিয়ে যথেষ্ট যুক্তি দেখাতে পারেনি সরকার।

আরও খবর : জার্মানিতে বাড়ির ছাদে ভেঙে পড়ল ছোট বিমান, মৃত্যু ২ জনের

গত সেপ্টেম্বরে জারি হওয়া এক ঘোষণায় এইচওয়ানবি (H-1B) ভিসার খরচ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। প্রযুক্তি সংস্থাগুলি বিদেশি দক্ষ কর্মী নিয়োগে এই ভিসার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। প্রতি বছর H-1B কর্মসূচির আওতায় ৬৫ হাজার সাধারণ এবং উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা দেওয়া হয়।

ট্রাম্পের দাবি ছিল, এইচওয়ানবি (H-1B) কর্মসূচির অপব্যবহার করে কম বেতনের বিদেশি কর্মীদের মাধ্যমে আমেরিকানদের চাকরির সুযোগ কমিয়ে দেওয়া হচ্ছে। তবে আদালতের রায়ের জেরে নতুন করে আরোপ করা অতিরিক্ত ফি আপাতত কার্যকর করা যাচ্ছে না।

Latest News

More Articles Like This