28.6 C
Kolkata

ভারতে অ্যাশেজ আয়োজনের ভাবনা! বড় ইঙ্গিত ক্রিকেট অস্ট্রেলিয়ার

Must Read

ওয়েব ডেস্ক: ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী দ্বৈরথ অ্যাশেজ (Ashes) কি ভবিষ্যতে ভারতের মাটিতে হতে পারে? এমন সম্ভাবনার কথা সামনে আনল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। সংস্থার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ (Todd Greenberg) জানিয়েছেন, ভারতে অ্যাশেজের এক বা একাধিক টেস্ট আয়োজনের প্রস্তাব ভবিষ্যতে বিবেচনা করা হতে পারে। যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিশ্ব ক্রিকেটে ভারতের ক্রমবর্ধমান বাণিজ্যিক গুরুত্বকেই এই ভাবনার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার লক্ষ্য, ভারতের বিপুল ক্রিকেটপ্রেমী দর্শকদের কাছে অ্যাশেজকে আরও বেশি পৌঁছে দেওয়া। একই সঙ্গে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি নতুন বাণিজ্যিক সুযোগও তৈরি করতে চায় তারা।

আরও খবর : বিশ্বকাপ ফাইনালেই শেষ ম্যাচ! আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ওতামেন্দির

বিবিসির ‘স্টাম্পড’ পডকাস্টে গ্রিনবার্গ বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সম্পর্ক অত্যন্ত ভালো। তাই ভবিষ্যতে ভারতে বিশেষ কিছু আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সুযোগ রয়েছে। তবে এই মুহূর্তে কোনও নির্দিষ্ট পরিকল্পনা নেই বলেও তিনি স্পষ্ট করেছেন।

আগামী বছরের মার্চে অ্যাশেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে মেলবোর্নে একটি বিশেষ ডে-নাইট টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। সেটি অ্যাশেজ সিরিজের অংশ নয়। তার পরবর্তী সময়ে ভারতে অ্যাশেজ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা এগোতে পারে। গ্রিনবার্গের মতে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতের ক্রিকেট বোর্ডের সম্মতি মিললে এমন উদ্যোগ টেস্ট ক্রিকেটের প্রসারের করা যেতে পারে।

Latest News

উলটো রথে মিড-ডে মিলে জগন্নাথের ভোগ, পোলাও-আলুর দমের পাতে উৎসবের আনন্দ ফলতার স্কুলে

কলকাতা: উলটো রথের (Ulto Rath Yatra) আনন্দে এবার অন্যরকম উদ্যোগ নিল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) ফলতা এফ...

More Articles Like This