27.2 C
Kolkata

ঝোড়ো হাওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গে, ১১ জেলায় জারি হলুদ সতর্কতা!

Must Read

কলকাতা: মাঝরাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি (Rain Forecast)। শুক্রবার দিনভর আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দুপুর পর্যন্ত কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিকেলের পর থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে।

আরও পড়ুন: চোখের মণিতে যেন আর্জেন্টিনার পতাকা! জটিল ছানি অস্ত্রোপচারে দৃষ্টিশক্তি ফেরালেন হাওড়ার চিকিৎসক

কলকাতাতেও দুপুর পর্যন্ত একটানা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেলের পর আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমবে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

অন্যদিকে, উত্তরবঙ্গে শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। রবিবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির দাপট ফের বাড়তে পারে।

বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হতে পারে। আবহাওয়া দপ্তরের পরামর্শ, বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সময় অপ্রয়োজনে খোলা জায়গায় না থাকা এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলা।

Latest News

More Articles Like This