বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকেই এগিয়ে রাখলেন রোনাল্ডো

Must Read

ওয়েব ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের (FIFA World Cup 2026 final) আগে স্পেনকেই (Spain) স্পষ্ট ফেভারিট হিসেবে বেছে নিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো নাজারিও (Ronaldo Nazario)। তাঁর মতে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে (Argentina) হারিয়ে সহজেই বিশ্বকাপ জিতবে স্পেন। পুরো টুর্নামেন্টে স্পেন যেভাবে বলের দখল ধরে রেখে প্রতিপক্ষকে চাপে রেখেছে, ফাইনালেও সেই ধারাই বজায় থাকবে বলে মনে করছেন তিনি।

এক সাক্ষাৎকারে রোনাল্ডো (Ronaldo Nazario) বলেন, বিশ্বকাপ শুরুর আগে থেকেই তাঁর চোখে ফ্রান্স ও স্পেন ছিল শিরোপার প্রধান দাবিদার। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে স্পেন ফাইনালে উঠেছে। অন্যদিকে আর্জেন্টিনা ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লড়াইয়ে পৌঁছেছে।

আরও খবর : অভিষেকের আমতলার কার্যালয়ে বুলডোজার, এর ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

রোনাল্ডোর মতে, ম্যাচে যদি স্পেন (Spain) এক বা দুই গোলের ব্যবধানে এগিয়ে যায়, তাহলে আর্জেন্টিনার (Argentina) পক্ষে ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন হবে। কারণ স্পেন দীর্ঘ সময় বলের দখল ধরে রেখে প্রতিপক্ষকে সুযোগ তৈরি করতে দেয় না। তাই ফাইনালে লিওনেল মেসির দলের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলেই মত তাঁর।

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। একদিকে পরপর দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা, অন্যদিকে ২০১০ সালের পর ফের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য স্পেনের।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This