নিউজিল্যান্ডে ৫.৯ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

Must Read

ওয়েব ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড (New Zealand)। সাউথ আইল্যান্ডে এই কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল ৫.৯। উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করে সে দেশের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (NEMA)।

জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল তে আনাউ শহরের প্রায় ৪০ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পের পরপরই উপকূলের দিকে থাকা সাধারণ মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। জিওনেট (GeoNet)-এর তথ্য অনুযায়ী, ২০ হাজারেরও বেশি মানুষ ভূমিকম্প অনুভব করার খবর জানিয়েছেন। মূল কম্পনের পর একই এলাকায় আরও সাতটি মৃদু আফটারশকও হয়েছে বলেও জানানো হয়েছে।

আরও খবর : এবার ইরানের শিশু ক্যানসার হাসপাতালে হামলা চালাল আমেরিকা

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (USGS) এবং জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯ । এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটারেরও বেশি গভীরে। প্রথমে মিলফোর্ড সাউন্ড (Milford Sound) থেকে পুইসেগুর পয়েন্ট (Puysegur Point) পর্যন্ত উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

তবে পরে ভূমিকম্পের মাত্রা পুনর্মূল্যায়নের পর সতর্কতার মাত্রা কমিয়ে সুনামি অ্যাডভাইজরি জারি করে ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বড় ধরনের সুনামির আশঙ্কা নেই।

 

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This