32.3 C
Kolkata

রাস্তা ঝাঁট দিয়ে ইসকনের রথযাত্রার সূচনা শুভেন্দুর

Must Read

কলকাতা: রাস্তা ঝাঁট দিয়ে কলকাতা (Kolkata) ইসকনের (ISKON”) রথযাত্রার (Rath Yatra 2026) সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দিরে পৌঁছে পুজোয় অংশ নেন তিনি। পরে রথের দড়ি টানার পাশাপাশি নিজে হাতে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন। জগন্নাথদেবকে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতা ইসকনের রথযাত্রায় উপস্থিত থাকতে পেরে আমি ধন্য। অশুভর বিরুদ্ধে শুভর জয় হোক।”

রথযাত্রার মঞ্চ থেকেই রাজ্যের মিড-ডে মিল প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ১ অগস্ট থেকে কলকাতার স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য পুষ্টিকর মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব পালন করবে ইসকন। তাঁর দাবি, দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই এই দায়িত্ব সফলভাবে পালন করছে ইসকন।

রথের দিন ভারী বৃষ্টি, সপ্তাহান্তেও চলবে বৃষ্টির দাপট! দুই বঙ্গে জারি সতর্কতা – KolkataTV

শুভেন্দু আরও জানান, শুধু ইসকন নয়, আগামী দিনে ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশন-এর সঙ্গেও বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে যৌথভাবে কাজ করবে রাজ্য সরকার। বিশেষ করে ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়ার উদ্যোগে এই সংস্থাগুলিকে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ইসকন প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। নির্ধারিত সময়ে সেখানে পৌঁছে উপস্থিত সাধুসন্ত, ভক্ত ও আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী। পরে পূজা-অর্চনায় অংশ নিয়ে রথের দড়ি টানেন এবং রথযাত্রার শুভ সূচনা করেন।

ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি জনকল্যাণমূলক উদ্যোগের বার্তাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সরকার ও সমাজসেবী সংগঠন একসঙ্গে কাজ করলে মানুষের কাছে আরও কার্যকরভাবে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব। রথযাত্রার শুভক্ষণে সেই লক্ষ্যেই নতুন উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে।

Latest News

রথের রশি ধরতে হুড়োহুড়ি, পুরীতে পদপিষ্ট ১২০, মৃত্যু ১-এর! হাসপাতালে বহু পুণ্যার্থী

ওয়েব ডেস্ক: রথযাত্রার (Rath Yatra 2026) পুণ্যলগ্নে ভিড়ের চাপে বড় দুর্ঘটনা পুরীতে (Puri)। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে তোলার...

More Articles Like This