সোমবার পর্যন্ত স্বস্তি সুমিত রায়ের, কড়া পদক্ষেপে নিষেধাজ্ঞা হাইকোর্টের

Must Read

ওয়েব ডেস্ক : আপাতত স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় (Sumit Roy) । তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, আগামী সোমবার পর্যন্ত এই অন্তর্বর্তী সুরক্ষা বহাল থাকবে।

বৃহস্পতিবার সুমিত রায়ের (Sumit Roy) আগাম জামিন সংক্রান্ত মামলার শুনানি শুরু হতেই রাজ্যের পক্ষের আইনজীবীরা আদালতের কাছে অতিরিক্ত সময় চান। সেই আবেদন মঞ্জুর করে মামলার শুনানি সোমবার পর্যন্ত মুলতবি রাখেন বিচারপতি।

আরও খবর : রথে শুভেচ্ছার বার্তা মোদী-শুভেন্দুর, মায়াপুরে গোমাতার পুজোয় সস্ত্রীক দিলীপ

আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত সুমিত রায়ের বিরুদ্ধে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। ফলে সোমবার পর্যন্ত গ্রেফতার-সহ কোনও কড়া আইনি ব্যবস্থা থেকে তিনি সুরক্ষা পাচ্ছেন।

উল্লেখ্য, জমি দুর্নীতি, নির্বাচনে প্রার্থী করার নামে তোলাবাজির মতো একাধিক অভিযোগ রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে। এই সবের তদন্তে নেমেছে পুলিশ (Police)। তবে এসবের মাঝে অভিযুক্ত বেপাত্তা হয়ে যান। এই মামলায় আগামী সোমবার পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে আদালত

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This