33.3 C
Kolkata

রথে দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বিকল বাসে লরির ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

Must Read

কলকাতা: রথযাত্রার দিন (Rath Yatra 2026) দিঘামুখী যাত্রাপথে ভয়াবহ দুর্ঘটনায় শোকের ছায়া পূর্ব মেদিনীপুরে (Midnapore)। দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের হেঁড়িয়ার কাছে যান্ত্রিক গোলযোগে দাঁড়িয়ে থাকা একটি বেসরকারি বাসে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। তাঁদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর (Accident)।

পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন বাসের মালিক তপন দাস (৪৪), চালক শিবব্রত পট্টনায়েক (৫৯) এবং দুই হেলপার অশোক মাইতি ও শুভদীপ মণ্ডল। হাওড়া থেকে দিঘার উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। বৃহস্পতিবার ভোরে হেঁড়িয়ার কাছে বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি রাস্তার ধারে দাঁড় করিয়ে মেরামতির কাজ শুরু করেন চালক ও কর্মীরা।

আরও পড়ুন: রথে শুভেচ্ছার বার্তা মোদী-শুভেন্দুর, মায়াপুরে গোমাতার পুজোয় সস্ত্রীক দিলীপ

ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা মারে। বাসের পিছনে দাঁড়িয়ে থাকা কর্মীরা লরির ধাক্কায় গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। পরে খেজুরি থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা চার জনকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনার পর লরিটিকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, অতিরিক্ত গতি বা চালকের গাফিলতির জেরেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। রথযাত্রার উৎসবের দিনে এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

Latest News

টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! নতুন ওয়েবসাইট চালু করল IRCTC

ওয়েব ডেস্ক : ট্রেনের টিকিট কাটার অভিজ্ঞতা আরও সহজ ও আধুনিক করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড...

More Articles Like This