33.3 C
Kolkata

রথে নতুন চমক! ট্রামেই কলকাতা সফর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার

Must Read

কলকাতা: রথযাত্রা (Rath Yatra 2026) মানেই রথ টানার উৎসব। তবে এ বছর কলকাতায় সেই চেনা ছবিতে যোগ হচ্ছে এক অভিনব সংযোজন। কাঠের রথ নয়, শহরের ঐতিহ্যবাহী ট্রামেই (Kolkata Tram) এবার নগর পরিক্রমায় বেরোবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রথযাত্রা উপলক্ষে বিশেষভাবে সাজানো একটি ট্রাম বৃহস্পতিবার সকালে গড়িয়াহাট (Gariahat) থেকে যাত্রা শুরু করে এসপ্ল্যানেড হয়ে শ্যামবাজার (Shyambazar) পর্যন্ত যাবে।

দু’কামরার ট্রামটিকে রথের আদলে সাজানো হয়েছে। ট্রামের ভিতরে প্রতিষ্ঠা করা হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। পাশাপাশি রাখা হয়েছে ছোট্ট একটি রথও। ট্রামের গায়ে ফুটে উঠেছে জগন্নাথদেবের বিভিন্ন ছবি ও রথযাত্রার নানা অনুষঙ্গ। চলন্ত ট্রামের মধ্যেই হবে পুজো-অর্চনা।

আরও পড়ুন: রথের দিন ভারী বৃষ্টি, সপ্তাহান্তেও চলবে বৃষ্টির দাপট! দুই বঙ্গে জারি সতর্কতা

এই বিশেষ উদ্যোগ নিয়েছে ট্রামযাত্রা এবং ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। আয়োজকদের বক্তব্য, রথযাত্রার ধর্মীয় আবহের সঙ্গে কলকাতার শতাব্দীপ্রাচীন ট্রামকে যুক্ত করে শহরের ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে ট্রাম সংরক্ষণ ও পুনরুজ্জীবনের দাবিতে আন্দোলন চালিয়ে আসা সংগঠনের সদস্যদের মতে, নতুন করে ট্রাম পরিষেবা ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে, এই উদ্যোগ সেই আবেগকেই আরও উসকে দেবে।

আয়োজকদের দাবি, সকাল সাড়ে ১০টা নাগাদ গড়িয়াহাট থেকে ট্রামটি ছাড়বে এবং নির্ধারিত রুট ধরে শ্যামবাজার টার্মিনাসে পৌঁছবে। অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথাও জানানো হয়েছে। তাঁদের আশা, আধুনিক রূপে ট্রামের প্রত্যাবর্তনের পাশাপাশি কলকাতার ঐতিহ্যের অন্যতম প্রতীক হিসেবেও এই যান আবার মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। রথযাত্রার দিন সেই বার্তাই শহরবাসীর কাছে পৌঁছে দেবে জগন্নাথের বিশেষ ট্রাম।

Latest News

মেসি-এমবাপে সমান গোল করলে কার হাতে উঠবে গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

ওয়েব ডেস্ক : ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026)-এর গোল্ডেন বুটের লড়াই এখন তুঙ্গে। ফ্রান্স সেমিফাইনাল থেকে বিদায়...

More Articles Like This