27.7 C
Kolkata

২০১৬ সালের ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় ফের নিয়োগের সময় সীমা বাড়ানোর আর্জি জানানো হতে পারে

Must Read

কলকাতা: ২০১৬ সালের ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় ফের নিয়োগের সময় সীমা বাড়ানোর আর্জি জানানো হতে পারে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলা থাকলেও কমিশনের আইনজীবী সেক্রেটারির পক্ষ থেকে ২ সপ্তাহের জন্য সময় চেয়েছেন।কারন স্কুল সার্ভিস কমিশনে ইতিমধ্যে সেই ভাবে কোন কাজই হচ্ছে না। রাজ্যে পালাবদলের পর সবকিছু গুছিয়ে নিতে সময় লাগবে। বিচারপতি সিনহা ২০১৬ সালের বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে দু:খ প্রকাশ করলেও স্কুল সার্ভিস কমিশনকে আগে নিজেদের ঘর গোছাতে নির্দেশ দিয়েছেন। অগাস্ট মাসে ফের এই মামলার শুনানি করা হবে।

এর আগে স্কুল সার্ভিস কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্ট চলতি বছরের ৩১ অগাস্ট পর্যন্ত সময় সীমা বাড়িয়েছিল। স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় সুপ্রিমকোর্টের বেঁধে দেওয়া সময় ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব ছিলনা ।সেই জন্য আনটেন্টেড “যোগ্য” শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি জানায় শিক্ষা দপ্তর।শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল শিক্ষা দপ্তর।

২১ জুলাই ভিক্টোরিয়া হাউস নয়, সভা হবে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে : হাইকোর্ট

আবেদনে উল্লেখ্য করা হয় নবম- দশম ও একাদশ -দ্বাদশের শিক্ষক নিয়োগের পাশাপাশি শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে আরো কয়েক মাস সময় লাগবে।সেই জন্য অন্তত ৯ মাস (সেপ্টেম্বর ২০২৬)পর্যন্ত চাকরির মেয়াদের সময়সীমা বাড়ানো হোক।অথবা নিয়োগ প্রক্রিয়া যতদিন সম্পন্ন না হচ্ছে ততদিন যোগ্যদের চাকরি বহাল রাখা হোক। সুপ্রিমকোর্ট ৩১ অগাস্ট পর্যন্ত বাড়িয়েছিল।

এদিকে কলকাতা হাইকোর্টে এই নিয়োগকে কেন্দ্র করে একাধিক মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে বিচারাধীন রয়েছে। যেখানে ওবিসি সংরক্ষণ, অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার যে নতুন নিয়োম তৈরি করেছিল কমিশন। পাশাপাশি পুরনো পরীক্ষার্থী ও নতুন পরীক্ষার্থীদের দায়ের করা একাধিক মামলা রয়েছে। এই সমস্ত মামলার শুনানিও স্কুল সার্ভিস কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে পিছিয়ে দেওয়া হয়েছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হল বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের অফিসে সেভাবে কাজকর্ম না হওয়ার জন্য ফের যোগ্য প্রার্থীদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন জানাতে পারে স্কুল সার্ভিস কমিশন।

Latest News

‘বেইমানদের জন্য ক্ষমাপ্রার্থী’, বিদ্রোহের মাঝেই ‘শূন্য’ থেকে ফের লড়াইয়ের বার্তা মমতার

কলকাতা: দলে একের পর এক ভাঙন, বিদ্রোহী শিবিরে নেতাদের যোগদান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে লাগাতার রাজনৈতিক বিতর্কের...

More Articles Like This