‘অভিষেকের জন্য জেলে গিয়েছি’, ঋতব্রত শিবিরে যোগ দিয়েই বিস্ফোরক অনুব্রত

Must Read

কলকাতা: ঋতব্রত শিবিরে আনুষ্ঠানিক যোগদান করেই বিস্ফোরক মন্তব্য করলেন বীরভূমের (Birbhum) প্রাক্তন তৃণমূল (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বুধবার গোলপার্কে দলের বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্যই তাঁকে গরুপাচার মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকতে হয়েছে। পাশাপাশি তাঁর মন্তব্য, আগামী দিনে তৃণমূলে আর কেউ থাকবে না, দল কার্যত শেষ হয়ে যাবে।

সম্প্রতি ঋতব্রত শিবির অনুব্রতকে বীরভূম জেলা সভাপতির দায়িত্ব দেয়। এক সময় জেলার সংগঠনের একচ্ছত্র নিয়ন্ত্রক ছিলেন তিনি। জেল থেকে জামিনে মুক্তির পরেও দীর্ঘদিন তৃণমূলে সক্রিয় থাকলেও, পরে জেলা সংগঠনে কোর কমিটি গঠনের সিদ্ধান্তে তাঁর ভূমিকা সীমিত হয়ে যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে, সেই সময় থেকেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হতে শুরু করে।

২১ জুলাই ভিক্টোরিয়া হাউস নয়, সভা হবে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে : হাইকোর্ট

বুধবারের বৈঠকে অনুব্রত আরও দাবি করেন, এক সময় বীরভূম থেকে সরকারের বিপুল রাজস্ব আদায় হত। পরে পরিস্থিতির পরিবর্তনে প্রতিদিন বিপুল অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও তাঁর এই দাবির পক্ষে কোনও প্রমাণ তিনি প্রকাশ্যে দেননি।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর দলের ভাঙন নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন অনুব্রত। তখনও তিনি জানিয়েছিলেন, সম্মানের সঙ্গে দলীয় কাজ করতে চান। তবে কয়েক দিনের মধ্যেই তাঁর রাজনৈতিক অবস্থানে নাটকীয় পরিবর্তন দেখা যায়। শেষ পর্যন্ত ঋতব্রত শিবিরে যোগ দিয়ে নতুন দায়িত্ব গ্রহণ করেন তিনি।

অনুব্রতের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও তাঁর অভিযোগ এবং ভবিষ্যদ্বাণী সম্পর্কে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This