30.9 C
Kolkata

মেখলিগঞ্জ সীমান্তে এবার বসবে কাঁটাতারের বেড়া, জমি চিহ্নিতকরণের কাজ শুরু প্রশাসনের

Must Read

ওয়েব ডেস্ক : কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জ (Mekhliganj) ব্লকের সীমান্ত এলাকায় এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন ধরে যে সমস্ত এলাকা কাঁটাতারের বেড়া ছাড়াই ছিল, সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উদ্যোগী হয়েছে বিএসএফ (BSF)। সীমান্তে বেড়া নির্মাণের জন্য মেখলিগঞ্জ এলাকায় প্রায় ১৪৮ একর জমির প্রয়োজন বলে প্রশাসনের কাছে জানিয়েছে বিএসএফ (BSF)। সেই অনুযায়ী জমি চিহ্নিতকরণ ও হস্তান্তরের প্রক্রিয়া এগোচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে খবর, কোচবিহার (Cooch Behar) সীমান্তের বিভিন্ন অংশে বেড়া দেওয়ার জন্য এর আগে বিএসএফের তরফে জমি চাওয়া হয়েছিল। তার মধ্যে বড় অংশ ইতিমধ্যেই বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ১০৮ একর জমি হস্তান্তরের কাজ বাকি রয়েছে। প্রশাসনের লক্ষ্য, আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা।

আরও খবর : সেবাশ্রয়ে ‘ভুল চিকিৎসা’, পা হারানো মহিলাকে তলব স্বাস্থ্য ভবনের, অভিষেক-সহ একাধিকের বিরুদ্ধে এফআইআর

কোচবিহার (Cooch Behar) জেলার প্রায় ৫০ কিলোমিটার সীমান্ত এলাকায় এখনও স্থায়ী বেড়া নেই। যদিও এই অংশের অনেকটাই নদীঘেরা হওয়ায় সেখানে আলাদা নজরদারি ব্যবস্থা রয়েছে। তবে স্থল সীমান্তের খোলা অংশগুলিতে কাঁটাতারের বেড়া বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মেখলিগঞ্জের পাশাপাশি দিনহাটা-২ ব্লকেও প্রায় ৫০ একর জমি চেয়েছে বিএসএফ। এছাড়া মাথাভাঙা ও তুফানগঞ্জ এলাকাতেও প্রয়োজনীয় জমি চিহ্নিত করা হচ্ছে।

প্রশাসন জানিয়েছে, বিএসএফের (BSF) জন্য চিহ্নিত জমির মধ্যে কিছু অংশ সরকারি এবং কিছু অংশ ব্যক্তিগত মালিকানাধীন। সরকারি জমি হস্তান্তরে সমস্যা কম থাকলেও ব্যক্তিগত জমির ক্ষেত্রে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা আরও মজবুত করতে আগামী দিনে কাঁটাতারের বেড়া তৈরির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে।

দেখুন অন্য খবর :

Latest News

পড়ানোর নাম করে বাড়িতে ডেকে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষক

ওয়েব ডেস্ক : রাজ্যে নারী নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগের আবহের মধ্যেই কলকাতার (Kolkata) লেকটাউনে (Laketown) সামনে এল আরও এক...

More Articles Like This