নতুন নামে ফিরল ১০০ দিনের কাজ, ১২৫ দিনের কর্মসংস্থানে স্বস্তির হাসি গঙ্গাসাগরে

Must Read

দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান। দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana) ফের শুরু হল গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প। তবে এবার নতুন নামে ও নতুন নিয়মে। প্রশাসন সূত্রের দাবি, ‘VB G RAMG’ নামে চালু হওয়া এই প্রকল্পে কর্মদিবসের সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ১২৫ দিন। ফলে বহুদিন ধরে কাজের অপেক্ষায় থাকা গ্রামীণ শ্রমিকদের মুখে ফিরেছে হাসি।

২০২১ সালে দুর্নীতির অভিযোগের জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। সেই থেকে কর্মসংস্থানের সুযোগ হারিয়েছিলেন বহু দিনমজুর। অবশেষে নতুন কাঠামোয় প্রকল্পটি ফের চালু হওয়ায় স্বস্তি ফিরেছে জেলার বিভিন্ন এলাকায়। প্রথম পর্যায়ে সাগর ব্লকের গঙ্গাসাগরের কমলপুর এলাকা থেকে কাজের সূচনা হয়েছে।

আরও পড়ুন: ১০০ কোটির বেশি লগ্নিতে সিঙ্গল উইন্ডো ছাড়পত্র, জমি নীতিতে বড় বদলের ঘোষণা শুভেন্দুর

সাগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুমন্ত মণ্ডল জানান, অতীতে দুর্নীতির অভিযোগের কারণে প্রকল্পের কাজ বন্ধ ছিল। এবার সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে প্রকল্প পরিচালনা করা হবে। খুব শীঘ্রই দক্ষিণ ২৪ পরগনার প্রতিটি পঞ্চায়েতে এই প্রকল্পের কাজ চালু করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

দীর্ঘদিন পর ফের কাজ হাতে পেয়ে খুশি স্থানীয় শ্রমিকরা। তাঁদের দাবি, কর্মদিবস ১২০ হওয়ায় আয়ও বাড়বে, যা সংসারের খরচ সামলাতে বড় সহায়ক হবে। স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু কর্মসংস্থানই বাড়াবে না, গ্রামীণ অর্থনীতিকেও নতুন করে গতি দেবে। প্রশাসনের আশা, স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে আরও বেশি মানুষ এর সুফল পাবেন।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This