31.3 C
Kolkata

দুই বঙ্গে বৃষ্টির দাপট, কলকাতায় দিনভর মেঘলা আকাশ, ৩ জেলায় ভারী বর্ষণের সতর্কতা!

Must Read

কলকাতা: উত্তর থেকে দক্ষিণ- দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। রবিবার সকাল থেকেই মেঘে ঢাকা কলকাতার আকাশ (Weather)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আগামী সপ্তাহের শুরু থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বীরভূম, হুগলি, উত্তর ২৪ পরগনা, হাওড়া-সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসে কমলা সতর্কতা জারি হয়েছে। সোমবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতেও ফের ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। টানা বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় ধস বা জল জমার আশঙ্কা থাকায় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

Latest News

পড়ানোর নাম করে বাড়িতে ডেকে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষক

ওয়েব ডেস্ক : রাজ্যে নারী নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগের আবহের মধ্যেই কলকাতার (Kolkata) লেকটাউনে (Laketown) সামনে এল আরও এক...

More Articles Like This