ফিফা কি আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে? ‘ফিক্সিং’ বিতর্কে মুখ খুলে কড়া জবাব স্কালোনির

Must Read

ওয়েব ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে (Atgentina) বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে প্রথমবার মুখ খুললেন কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। রেফারিংয়ের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত, শেষ ষোলোয় মিশরের বিরুদ্ধে নাটকীয় জয়ের পর অনেকেই দাবি করেছেন, বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষেই সবকিছু যাচ্ছে। এমনকী মিশর শিবির সরাসরি অভিযোগ তোলে, টুর্নামেন্ট ‘ফিক্সড’ করে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হচ্ছে।

শনিবার সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের আগে সাংবাদিক বৈঠকে স্কালোনি বলেন, এই ধরনের সমালোচনা খেলোয়াড়দের কাছেও পৌঁছায়। তবে তা দলের উপর নেতিবাচক প্রভাব ফেলে না। বরং সমালোচনাকেই অনুপ্রেরণায় পরিণত করেছে আর্জেন্টিনা। তাঁর কথায়, অনেকেই চাইবেন না তারা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতুক। সেই মানসিকতাকেই বাড়তি শক্তি হিসেবে কাজে লাগাচ্ছেন ফুটবলাররা।

আরও খবর : উইম্বলডনের রয়্যাল বক্সে শচীনের পাশে শুভমন, ভাইরাল ছবি ঘিরে জোর চর্চা

আর্জেন্টিনাকে (Atgentina) সুবিধা দেওয়া হচ্ছে—এই অভিযোগ নতুন নয় বলেও মন্তব্য করেন স্কালোনি। তিনি বলেন, ১৯৮৬ বিশ্বকাপের সময়ও একই ধরনের অভিযোগ উঠেছিল। তাঁর মতে, আর্জেন্টিনা সবসময়ই এমন একটি দল, যাদের ঘিরে বিতর্ক তৈরি হয়। তাই এই সমালোচনাকে স্বাভাবিক বলেই মনে করছেন তিনি।

VAR বিতর্ক নিয়েও স্পষ্ট অবস্থান নিয়েছেন আর্জেন্টিনা কোচ। তাঁর দাবি, টুর্নামেন্ট শুরুর আগেই সব দলকে VAR-এর নিয়ম বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল এবং সেই নিয়মই পুরো বিশ্বকাপে মেনে চলা হচ্ছে। কারও বিশেষ সুবিধা করে দেওয়ার সুযোগ VAR ব্যবস্থায় নেই বলেই দাবি স্কালোনির।

দেখুন অন্য খবর :

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This