30 C
Kolkata

চার বছর পর ফের কোভিডে মৃত্যু, নতুন করে আক্রান্ত ৪

Must Read

ওয়েব ডেস্ক : বহুদিন পর ফের কোভিড-১৯ (Covid-19) সংক্রমণকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। রাজ্যের কডপা (Kadapa) জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পাশাপাশি নতুন করে আরও চার জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, আরটি-পিসিআর পরীক্ষায় চার জনের করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে। আক্রান্তদের মধ্যে তিন জনের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাঁদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। অপর এক ব্যক্তির শ্বাসকষ্টের সমস্যা থাকায় হাসপাতালে (Hospital) ভর্তি করে চিকিৎসা চলছে। উল্লেখযোগ্য বিষয়, আক্রান্তরা সকলেই আগে কোভিডের টিকা নিয়েছিলেন। তাঁদের মধ্যে একজন বুস্টার ডোজও নিয়েছিলেন। তবুও তাঁরা সংক্রমিত হয়েছেন।

আরও খবর : ট্রেনের টিকিটে নতুন কড়াকড়ি, স্ক্রিনশট বা পিডিএফ দেখালে গুনতে হতে পারে মোটা জরিমানা

স্বাস্থ্য দফতরের দাবি, মৃত দুই ব্যক্তিরই আগে থেকে একাধিক শারীরিক সমস্যা ছিল। একজনের বয়স ৬০ বছর। তিনি চিকিৎসার জন্য ভেলোরের সিএমসি হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। অন্যজন ৪৩ বছর বয়সি। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসকদের মতে, বর্তমানে ভাইরাসের সংক্রমণ আগের তুলনায় অনেকটাই মৃদু হলেও কোমর্বিডিটি থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি এখনও রয়েছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার, নিয়মিত হাত পরিষ্কার রাখা, উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো এবং প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

অন্নপূর্ণার টাকা তুলতে গিয়ে অবাক গৃহবধূ, অ্যাকাউন্টে দেখলেন ৭৪০ কোটি টাকা!

ওয়েব ডেস্ক : অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) ভাতার টাকা অ্যাকাউন্টে জমা পড়েছে কি না, তা জানতে ব্যাঙ্কে গিয়েই চমকে...

More Articles Like This