ওয়েনাড় ভূমিধসে আরও এক দেহ উদ্ধার, মৃত বেড়ে ৭

Must Read

ওয়েব ডেস্ক : কেরলের (Kerala) ওয়েনাড়ে ভয়াবহ ভূমিধসের (Wayanad Landslide) ঘটনায় আরও একটি দেহ উদ্ধার করল উদ্ধারকারী দল। শুক্রবার সকালে ঘটনাস্থলের কাছে নদীর ধারে ওই দেহটি উদ্ধার হওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত। এখনও একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

উদ্ধার হওয়া দেহটি তবে সেই দেহ রাকেশের নাকি বিক্রমের, তা এখনও শনাক্ত করা যায়নি।। এই দু’জনই শুক্রবার পর্যন্ত নিখোঁজ ছিলেন। নতুন দেহ উদ্ধারের পর এখন শুধুমাত্র একজনের খোঁজ চলছে। শুক্রবার ভোর থেকেই টানা চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), দমকল, পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা। ধ্বংসস্তূপ ও কাদার স্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি।

আরও খবর : যাত্রা শুরুর পাঁচদিনেই গলে গেল অমরনাথের বরফের শিবলিঙ্গ!

গত ৭ জুলাই ওয়েনাড়ের আনাক্কমপয়িল-মেপ্পাডি টানেল নির্মাণ প্রকল্প এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। এই টানেলটি ওয়েনাড় ও কোঝিকোড় জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার জন্য তৈরি করা হচ্ছিল।

রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সাথীসান জানিয়েছেন, নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করাই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত ১০ জনের মধ্যে তিনজন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, চারজনের অবস্থা স্থিতিশীল এবং তিনজন এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

দেখুন অন্য খবর :

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This