27.1 C
Kolkata

টানা বৃষ্টিতে জলমগ্ন দিল্লি, নির্মীয়মাণ বাড়ি ধসে মৃত্যু ৩ জনের

Must Read

ওয়েব ডেস্ক : বুধবার রাতভর প্রবল বৃষ্টিতে (Rain) কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের রাজধানী দিল্লি (Delhi)। ভারী বর্ষণের জেরে শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রোহিনী এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ি ধসে তিন জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ায় একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন মাঠে নামলেও জলনিকাশি ব্যবস্থা চাপের মুখে পড়েছে।

রাজধানীর (Delhi) সদর বাজার, গ্রেটার কৈলাশ, বদরপুর, নাসিরপুর, তেলিওয়ারা, মহাবীর বাজার, স্বরূপ নগর, কুশক রোড, মুনিরকা, দ্বারকা, বিকাশ মার্গ, পূর্ব দিল্লি এবং নিউ দিল্লি রেলস্টেশন সংলগ্ন এলাকায় সবচেয়ে বেশি জল জমেছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, হাঁটুসমান জল ভেঙে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন পথচারীরা। বহু রাস্তায় ধীরগতিতে চলেছে যানবাহন, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আরও খবর : মারাঠি না জানলে মুম্বইয়ে অটো-ট্যাক্সি নয়! চালকদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মহারাষ্ট্র সরকারের

ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সফদরজংয়ে ৭২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সময়ে লোধি রোডে ৮০.২ মিলিমিটার, রিজ এলাকায় ৭৭.৮ মিলিমিটার, পালামে ৬৩ মিলিমিটার এবং আয়ানগরে ৫৭.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবারও দিল্লির বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দিল্লির (Delhi) পাশাপাশি গুরুগ্রামেও ভারী বর্ষণের জেরে জনজীবন বিপর্যস্ত হয়েছে। নরসিংহপুর, বসাই, কাদিপুর, সেক্টর ১০এ, উমাং ভরদ্বাজ চক এবং সোহনা রোড সংলগ্ন দিল্লি-জয়পুর জাতীয় সড়কে জল জমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জল জমা এলাকায় সতর্কতার সঙ্গে চলাচল এবং আবহাওয়া দপ্তরের নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ ফিফার, মিশরকে কড়া বার্তা কোলিনার

ওয়েব ডেস্ক : আর্জেন্টিনা (Argentina)-মিশর (Egypt) ম্যাচের রেফারিং ঘিরে তৈরি হওয়া বিতর্কে প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল ফিফা (FIFA)। মিশর...

More Articles Like This