28.6 C
Kolkata

ফের ইরান-আমেরিকা সংঘাত, বাড়ল তেলের দাম

Must Read

ওয়েব ডেস্ক : ইরান (Iran) ও আমেরিকার (America) মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হতেই আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের (Oil) দামে ফের বাড়তে শুরু করল। বুধবার রাত থেকে ইরানের একাধিক শহরে হামলার খবর সামনে আসার পর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারের গণ্ডি ছাড়িয়ে যায়। পরিস্থিতির জেরে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

কয়েক দিন আগেও আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের (Oil) দাম ৭৭ থেকে ৭৮ ডলারের মধ্যে ঘোরাফেরা করছিল। তবে নতুন সংঘাতের আবহ তৈরি হতেই মাত্র দু’দিনে প্রায় ৬ শতাংশ দাম বেড়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হলে তেলের দাম আবারও তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারে। এর আগে সংঘাতের সময় ব্যারেল প্রতি দাম ১১০ ডলার পর্যন্ত উঠেছিল।

আরও খবর : ভূমিকম্প হলেই মাটি ছেড়ে উঠে যায় বাড়ি! জাপানের ‘এয়ার কুশন’ প্রযুক্তি সাড়া ফেলল দুনিয়ায়

বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব ভারতের (India) জ্বালানি খাতেও পড়তে পারে। সম্প্রতি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন, ৩০ জুন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সম্মিলিত লোকসানের পরিমাণ প্রায় ৭৪ হাজার কোটি টাকা। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে দাম আরও বাড়লে সেই চাপ শেষ পর্যন্ত দেশের জ্বালানির মূল্যেও প্রতিফলিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভারতও কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার উপর জোর দিয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This