34.5 C
Kolkata

‘ঠিক হয়েছে কর্মফল পেয়েছে’, বারুইপুরকাণ্ডে একাউন্টারে মৃত প্রভাসকে শেষ দেখাও দেখবেন না মা!

Must Read

ওয়েব ডেস্ক : বারুইপুরের (Baruipur) নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যুর খবর পৌঁছতেই ছেলেকে শেষবারের মতোও দেখতে অস্বীকার করলেন তাঁর মা সন্ধ্যা মণ্ডল। বুধবার সকালে পুলিশ (Police) বাড়িতে গিয়ে মৃত্যুর খবর জানালে তিনি স্পষ্ট জানান, পরিবারের কেউ দেহ নিতে যাবে না। পুলিশের যা নিয়ম, সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিক।

প্রভাসের মা জানান, পুলিশ (Police) তাঁর কাছে ছেলের পরিচয় নিশ্চিত করার পর দেহ দেখতে চান কি না জানতে চায়। উত্তরে তিনি বলেন, তিনি বা পরিবারের কেউ যাবেন না। তাঁর কথায়, নাবালিকার সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটিয়েছে প্রভাস, তার পরিণতি সে পেয়েছে। বলেছেন “যা করেছে, তার ফলই পেয়েছে,”

আরও খবর : বারুইপুরকাণ্ডে পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্যু ধৃতের

বারুইপুর (Baruipur) ধর্ষণ ও খুন মামলার তদন্তে প্রথমেই প্রভাস মণ্ডলকে গ্রেফতার করেছিল পুলিশ। জেরার ভিত্তিতেই উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থলে পুনর্নির্মাণের সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস এবং গুলি চালায়। পালটা গুলিতে সে আহত হয়। পরে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার ভোরে নিয়ম মেনে প্রভাসের বাড়িতে পৌঁছে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ (Police)। সেখানেই সন্ধ্যা মণ্ডল জানান, তাঁর ছেলে দীর্ঘদিন ধরেই উশৃঙ্খল জীবনযাপন করত এবং নেশায় আসক্ত ছিল। তাঁর কোনও কথাই সে শুনত না বলেও দাবি করেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

কলকাতা পুর এলাকায় ইস্কনকে মিড-ডে মিলের দায়িত্ব, রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

ওয়েব ডেস্ক : কলকাতা পুর এলাকায় ইস্কনকে মিড-ডে মিলের (Mid day meal) দায়িত্ব দেওয়া হচ্ছে বলে ওঠা অভিযোগকে কেন্দ্র...

More Articles Like This