27.9 C
Kolkata

কলকাতা মেট্রোয় কড়াকড়ি, নিয়ম ভাঙলে হতে পারে বড় জরিমানা

Must Read

ওয়েব ডেস্ক : কলকাতা মেট্রোয় (Kolkata Metro) যাত্রীদের জন্য চালু হচ্ছে আরও কঠোর নিয়ম। নতুন আইন কার্যকর হওয়ার পর বিনা টিকিটে সফর থেকে শুরু করে ধূমপান, অশোভন আচরণ, মদ্যপ অবস্থায় যাত্রীদের বিরক্ত করা কিংবা নিষিদ্ধ এলাকায় প্রবেশ, সব ক্ষেত্রেই বাড়ানো হয়েছে জরিমানা (Fine) ও শাস্তির বিধান। ইতিমধ্যেই প্রতিটি স্টেশনে নতুন নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙানোর কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ (Metro authorities)।

নতুন নির্দেশিকা অনুযায়ী, বিনা টিকিটে ধরা পড়লে এবার ২৫০ টাকার বদলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। কম দূরত্বের টিকিট কেটে বেশি পথ যাতায়াত করা বা অন্য যাত্রীর সঙ্গে একই গেট ব্যবহার করে বেরিয়ে যাওয়াকেও বিনা টিকিটে ভ্রমণ হিসেবে ধরা হবে। এসব ক্ষেত্রেও একই হারে জরিমানা ধার্য করা হয়েছে।

আরও খবর : তারাতলা কাণ্ডে হতাহতের পরিবারকে আর্থিক সাহায্য করলেন মুখ্যমন্ত্রী

মেট্রো কোচ, প্ল্যাটফর্ম বা ভূগর্ভস্থ স্টেশনে ধূমপান করলে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। জরিমানা দিতে অস্বীকার করলে আদালতের মাধ্যমে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অন্যদিকে, মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে জরিমানা, কারাদণ্ড অথবা উভয় শাস্তির মুখে পড়তে হতে পারে। অশালীন ভাষা বা আচরণের ক্ষেত্রেও শাস্তির বিধান রাখা হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের নিরাপত্তা এবং পরিষেবার মান বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অনুমতি ছাড়া মেট্রো (Kolkata Metro) ট্র্যাক বা নিষিদ্ধ এলাকায় প্রবেশের করলে ৫০০ টাকা জরিমানা হবে। জরিমানা দিতে অস্বীকার করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তি হতে পারে।। নতুন নিয়ম সম্পর্কে যাত্রীদের সচেতন করতে স্টেশনজুড়ে প্রচারও শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

বারুইপুর কাণ্ডে শুভেন্দুর পদক্ষেপের প্রশংসা অরূপের, বললেন ‘মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন’

কলকাতা: বারুইপুরের (Baruipur Case) নাবালিকা হত্যা ও ধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে তীব্র আলোচনার মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)...

More Articles Like This