28 C
Kolkata

জিম্বাবোয়ে সিরিজে চমক, দলে নেই সঞ্জু স্যামসন

Must Read

ওয়েব ডেস্ক : জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল (Indian team) ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২৩ জুলাই থেকে শুরু হতে চলা এই সিরিজে দল থেকে বাদ পড়লেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। নির্বাচকদের পক্ষ থেকে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে নাকি পারফরম্যান্সের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, পারফরম্যান্সের কারণেই বাদ দেওয়া হয়েছে সঞ্জুকে।

সম্প্রতি ইংল্যান্ড সফরে টি-২০ সিরিজে ধারাবাহিকভাবে ব্যর্থ হন সঞ্জু (Sanju Samson)। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ৬ রান। এরপরই দ্বিতীয় টি-২০ ম্যাচে তাঁকে প্রথম একাদশ থেকে সরিয়ে সুযোগ দেওয়া হয় তরুণ বৈভব সূর্যবংশীকে। এবার জিম্বাবোয়ে সফরের দলেও জায়গা হয়নি তাঁর। উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে ঈশান কিষাণকে। আর দলে প্রথমবার সুযোগ পেয়েছেন প্রভসিমরন সিং।

আরও খবর : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

এই সিরিজে ভারতকে (India) নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। সহ-অধিনায়ক করা হয়েছে তিলক ভার্মাকে। দলে রয়েছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, শিবম দুবে, রিঙ্কু সিং, সূর্যাংশ সূর্যাংশ শেড়গে, হর্ষ দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, যশ ঠাকুর, ময়াঙ্ক যাদব, অশোক শর্মা এবং প্রভসিমরন সিং। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন রিঙ্কু সিং।

অন্যদিকে, চোটের কারণে এখনও দলে ফিরতে পারেননি হার্দিক পাণ্ডিয়া। বিশ্রাম দেওয়া হয়েছে অর্শদীপ সিং এবং হর্ষিত রানাকে। স্পিন বিভাগে সুযোগ পাননি রবি বিষ্ণোই ও ওয়াশিংটন সুন্দর। রাজস্থানের তরুণ পেসার অশোক শর্মা প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। ২৩, ২৫ এবং ২৬ জুলাই হারারেতে অনুষ্ঠিত হবে তিনটি টি-২০ ম্যাচ।

ভারতীয় দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক বর্মা (সহ-অধিনায়ক), ঈশান কিষান (উইকেটরক্ষক), শিবম দুবে, সূর্যাংশ শেঢগে, রিঙ্কু সিং, হর্ষ দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, যশ ঠাকুর, অশোক শর্মা, ময়াঙ্ক যাদব, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক)।

দেখুন অন্য খবর :

Latest News

কলকাতায় ঝটিকা সফরে আচমকা প্রসেনজিতের বাড়িতে শাহ, কেন?

কলকাতা: কলকাতায় ঝটিকা সফরে এসে টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বাড়িতে পৌঁছে রাজনৈতিক মহলে নতুন জল্পনার...

More Articles Like This