29.8 C
Kolkata

১১ বছর ধরে পিত্তথলিতে পাথর, তবু অস্ত্রোপচার নয়! কারণ জানালেন দিলজিৎ

Must Read

ওয়েব ডেস্ক: দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে পিত্তথলিতে পাথর নিয়েই জীবন কাটাচ্ছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শারীরিক সমস্যা নিয়ে মুখ খুলে তিনি জানান, ২০১৫ সালে চিকিৎসকের কাছে যাওয়ার পরই প্রথম ধরা পড়ে তাঁর পিত্তথলিতে ১১ থেকে ১২ মিলিমিটার আকারের একটি স্টোন রয়েছে। চিকিৎসক তখন দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই পথে হাঁটেননি অভিনেতা।

দিলজিৎ জানান, চিকিৎসার পর এক ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শেই তিনি অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নেন। বন্ধুর মতে, যদি স্টোনটি কোনও সমস্যা তৈরি না করে, তা হলে অস্ত্রোপচারের প্রয়োজন নাও হতে পারে। সেই পরামর্শ মেনেই এত বছর কেটে গিয়েছে।

সুনিধি চৌহানের গানে জমবে রহস্যের আবহ, মুক্তির অপেক্ষায় ডার্ক থ্রিলার ‘ঘুণ গাঁও’ – KolkataTV

অভিনেতার দাবি, ২০১৫ থেকে ২০২৬- এই দীর্ঘ সময়ে পিত্তথলির পাথর তাঁকে কোনও বড় শারীরিক সমস্যায় ফেলেনি। তাঁর কথায়, ‘হয়তো স্টোনটি নিজে থেকেই বেরিয়ে গিয়েছে। তবে সতর্কতার জন্য এখনও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখি।’

সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক মন্তব্য করে আলোচনায় রয়েছেন দিলজিৎ। কিছু দিন আগে তিনি জানিয়েছিলেন, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, সেটিও তাঁর জানা নেই। আর্থিক বিষয়গুলি সম্পূর্ণভাবে তাঁর টিম সামলায় বলেই দাবি করেছিলেন তিনি। এমনকি কোনও অনুষ্ঠানের জন্য তিনি কত পারিশ্রমিক নেন, সেটিও নাকি তিনি নিজে জানেন না।

এ বার নিজের দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যার কথা প্রকাশ করে ফের চর্চায় উঠে এলেন জনপ্রিয় এই পাঞ্জাবি শিল্পী। যদিও তাঁর দাবি, বর্তমানে তিনি সুস্থ আছেন এবং নিয়মিত প্রয়োজনীয় সতর্কতা মেনেই জীবনযাপন করছেন।

Latest News

রহস্যময় পোস্টে জল্পনা উস্কে দিলেন পৃথ্বী শ-এর বাগদত্তা, ভাঙছে সম্পর্ক?

ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ (Prithvi Shaw)-এর ব্যক্তিগত জীবন ফের আলোচনায়। তাঁর বাগদত্তা আকৃতি আগরওয়ালের (Akriti Agarwal)...

More Articles Like This