29 C
Kolkata

বৈভবের অভিষেকেই হার ভারতের, ৩৬ বছর আগে সচিনের প্রথম ম্যাচে কী হয়েছিল জানেন?

Must Read

ওয়েব ডেস্ক : মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সেই ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেনন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেনন এই তরুণ ক্রিকেটার। এর সঙ্গে ভেঙে দিলেন কিংবদন্তি শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) দীর্ঘ ৩৭ বছরের পুরনো রেকর্ড। সচিনের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ১৬ বছর ২০৫ দিন বয়সে, আর বৈভব সেই নজির ভেঙে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে নামা ক্রিকেটারের তকমা অর্জন করেছেন।

অভিষেক ম্যাচে অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি বৈভব (Vaibhav Sooryavanshi)। আগ্রাসী শুরু করলেও ১৪ রান করে স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি। তবে তাঁর প্রতিভা নিয়ে দলের আস্থা স্পষ্ট করেছেন ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ম্যাচের আগে তিনি বলেন, গত কয়েক মাসে বৈভব যেভাবে নির্ভীক ব্যাটিং করেছে, তাতে কোনও চাপ নয়, আত্মবিশ্বাস নিয়েই তাকে দলে সুযোগ দেওয়া হয়েছে।

আরও খবর : এমবাপের পেনাল্টিতে রক্ষা ফ্রান্সের, দুর্দান্ত লড়াই করেও বিশ্বকাপ থেকে বিদায় প্যারাগুয়ের

ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে সঞ্জু স্যামসনের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পান বৈভব (Vaibhav Sooryavanshi)। দলের সহ-অধিনায়ক তিলক বর্মার হাত থেকে ভারতীয় দলের ক্যাপ গ্রহণের মুহূর্তটি ছিল আবেগঘন। সতীর্থদের শুভেচ্ছা এবং কোচ গৌতম গম্ভীরের উপস্থিতিতে সেই বিশেষ মুহূর্ত আরও স্মরণীয় হয়ে উঠেছিল। একই সঙ্গে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বকনিষ্ঠ অভিষেককারী হিসেবে ওয়াশিংটন সুন্দরের রেকর্ডও ভেঙে দেন বৈভব।

উল্লেখ্য, ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সেই ম্যাচে তিনি করেছিলেন ১৫ রান। সেই ম্যাচ ড্র হয়েছিল। প্রায় চার দশক পর সেই রেকর্ডের জায়গায় উঠে এল নতুন এক নামবৈভব সূর্যবংশী। তিনি ১৫ বছর বয়সে ভারতের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচে করলেন ১৪ রান। কিন্তু ম্যাচ হারতে হয়েছে ভারতকে।

দেখুন অন্য খবর :

Latest News

১১ বছর ধরে পিত্তথলিতে পাথর, তবু অস্ত্রোপচার নয়! কারণ জানালেন দিলজিৎ

ওয়েব ডেস্ক: দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে পিত্তথলিতে পাথর নিয়েই জীবন কাটাচ্ছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ...

More Articles Like This