32.7 C
Kolkata

কেপ ভার্দের বিরুদ্ধে গোল করেই ইতিহাস গড়লেন মেসি

Must Read

ওয়েব ডেস্ক : কেপ ভার্দের (Cape Verde) বিরুদ্ধে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা (Argentina)। তবে এই ম্যাচ শুধু জয়ের জন্যই নয়, লিওনেল মেসির (Lionel Messi) অবিশ্বাস্য রেকর্ড (Record) গড়ার জন্যও স্মরণীয় হয়ে থাকবে। দলের প্রথম গোলটি করে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে একাধিক নজির নিজের নামে লিখে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচের শুরু থেকেই কেপ ভার্দে আর্জেন্টিনাকে (Argentina) কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে। ছোট দল হলেও তাদের রক্ষণ ভাঙতে যথেষ্ট বেগ পেতে হয় মেসিদের। এমন পরিস্থিতিতে দলের ভরসা হয়ে ওঠেন অধিনায়ক লিওনেল মেসি। তাঁর গোলেই ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ পর্যন্ত প্রি-কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও খবর : বিশ্বকাপ থেকে বিদায়ের ধাক্কা! জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসম্যান

মেসির ঝুলিতে একগুচ্ছ নতুন রেকর্ড

কেপ ভার্দের বিরুদ্ধে গোল করে পুরুষদের ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ২০ গোলের মাইলফলক স্পর্শ করলেন মেসি (Lionel Messi)। চলতি বিশ্বকাপেই তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের দখলে নিয়েছেন। এতেই শেষ নয়। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে দুটি পৃথক বিশ্বকাপে সাত বা তার বেশি গোল করার নজিরও গড়েছেন তিনি। ২০২২ কাতার বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা ছিল ৭। ২০২৬ বিশ্বকাপেও ইতিমধ্যেই সাতবার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এই কীর্তি স্পর্শ করার সুযোগ এখনও রয়েছে ফ্রান্সের কিলিয়ান এমবাপেরও, যার ঝুলিতে বর্তমানে রয়েছে ৬ গোল।

আরও একটি অনন্য রেকর্ড গড়েছেন মেসি (Lionel Messi)। তিনি বিশ্বকাপের ইতিহাসে টানা আটটি ম্যাচে গোল করা প্রথম ফুটবলার। ২০২২ সালের নকআউট পর্ব থেকে শুরু হওয়া এই গোলের ধারা এখনও অব্যাহত। পাশাপাশি নকআউট পর্বে পরপর পাঁচটি ম্যাচে গোল করার বিরল কৃতিত্বও তাঁর দখলে।

বিশ্বকাপের নকআউট পর্বে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মেসির অবদান এখন ১২টি। এর মধ্যে রয়েছে ৬টি গোল এবং ৬টি অ্যাসিস্ট। এর আগে এই তালিকায় ১১টি করে গোলে অবদান রেখে যৌথভাবে এগিয়ে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপে। তাঁদের টপকে নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।

দেখুন অন্য খবর :

Latest News

দেবরাজের বিরুদ্ধে জগন্নাথ মন্দিরের দানপাত্র লুটের অভিযোগ

কলকাতা: গ্রেফতার হওয়া দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) বিরুদ্ধে একের পর এক অভিযোগের মাঝেই সামনে এল নতুন দাবি। বাগুইআটির (Baguiati) এক...

More Articles Like This