28.8 C
Kolkata

‘চুরি করলে আত্মসমর্পণ করুন, পালিয়ে যাবেন না’, উত্তরবঙ্গে দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Must Read

কলকাতা: উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক শেষে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত জনপ্রতিনিধিদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার উত্তরবঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যাঁদের বিরুদ্ধে চুরি বা দুর্নীতির অভিযোগ রয়েছে, তাঁরা পালিয়ে না গিয়ে থানায় আত্মসমর্পণ করুন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, যাঁরা পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত কিংবা জিটিএ-র দায়িত্বে থেকেও কাজ করতে পারছেন না, প্রয়োজন হলে পদত্যাগ করুন, যাতে সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত না হয়।

মুখ্যমন্ত্রী বলেন, সরকারি দপ্তরে দায়িত্বশীল পদে থেকে অনুপস্থিত থাকা বা পলাতক থাকার ফলে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। সেই পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন:  তৃণমূল ভবনে ঋতব্রত শিবিরের ‘দখল’

বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়ন, চলমান সরকারি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং বর্ষাকালে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কোচবিহার, হিলি, মেখলিগঞ্জ ও শিলিগুড়ি-সহ বিভিন্ন এলাকায় অতিবৃষ্টি ও উজানের জলের কারণে জলাবদ্ধতা এবং বন্যার আশঙ্কার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত কর্মীদের কাজে লাগানো হবে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং বিশেষ দুর্যোগ মোকাবিলা দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে প্রয়োজন হলে এনডিআরএফের সঙ্গে সমন্বয় করে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা যায়।
এছাড়া উত্তরবঙ্গের প্রশাসনিক কেন্দ্র উত্তরকন্যাকে আরও কার্যকর ও সক্রিয় করে তুলতে একাধিক পদক্ষেপ গ্রহণের কথাও জানান মুখ্যমন্ত্রী। উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। প্রশাসনের কাজের অগ্রগতি তিনি নিজে নিয়মিত পর্যালোচনা করবেন বলেও জানিয়েছেন।

Latest News

জমির খতিয়ান ও দাগের তথ্য পেতে আর লাগবে না আবেদন ফি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : রাজ্যের জমির মালিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার তিনি জানান, এবার...

More Articles Like This