28.9 C
Kolkata

তৃণমূল ভবনে ঋতব্রত শিবিরের ‘দখল’

Must Read

কলকাতা: তৃণমূলের (TMC) সাংগঠনিক লড়াই এ বার পৌঁছে গেল দলের ঐতিহাসিক সদর দফতরেও। শুক্রবার সন্ধ্যায় ইএম বাইপাস সংলগ্ন তৃণমূল ভবনে গিয়ে কার্যত দখল নিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritbrata Banerjee) শিবির। দলীয় সূত্রের দাবি, বাড়ির মালিকদের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন হয়েছে। সেই কারণেই ভবিষ্যতে এই কার্যালয় থেকেই সংগঠনের কাজ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঋতব্রত ঘনিষ্ঠ নেতারা।

শুক্রবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ একাধিক নেতা তৃণমূল ভবনে পৌঁছন। দলের কোষাধ্যক্ষ আখরুজ্জামান জানান, এই কার্যালয়ের সঙ্গে দলের দীর্ঘদিনের আবেগ জড়িয়ে রয়েছে। তাই নতুন চুক্তির ভিত্তিতে এখান থেকেই সাংগঠনিক কাজ চলবে। ইতিমধ্যেই কার্যালয়ের দরজায় নতুন তালা লাগানো হয়েছে এবং চাবি এখন তাঁদের কাছেই রয়েছে বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুন: ইকো পার্কে ১২৫ ফুটের শ্যামাপ্রসাদ মূর্তি, শাহের সফরের আগে সংগঠনে শৃঙ্খলায় জোর বিজেপির

তবে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে কার্যালয়ের বাইরে লাগানো নতুন পোস্টারকে কেন্দ্র করে। সেখানে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। পরিবর্তে চেয়ারম্যান হিসেবে অরূপ রায়ের নাম রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই সন্ধ্যায় সেখানে পৌঁছন কালীঘাট শিবিরের অন্যতম মুখ কুণাল ঘোষ। কিন্তু কার্যালয়ে নতুন তালা থাকায় তিনি ভিতরে প্রবেশ করতে পারেননি। পরে ঋতব্রত শিবিরের কড়া সমালোচনা করে কুণাল বলেন, এ ধরনের পদক্ষেপ দলের কর্মীদের আঘাত করছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনে দলীয় প্রতীক ও সাংগঠনিক অধিকার নিয়ে বৈঠকের পরই দিল্লি থেকে ফিরে তৃণমূল ভবনে যান ঋতব্রতরা। তাঁদের দাবি, প্রকৃত তৃণমূলের প্রতিনিধিত্ব তাঁরাই করছেন এবং শনিবার থেকেই ওই কার্যালয় থেকে নিয়মিত কাজ শুরু হবে।

এক সময় এই তৃণমূল ভবনই ছিল দলের প্রধান রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। বর্তমান পরিস্থিতিতে সেই কার্যালয়কে ঘিরে দুই শিবিরের টানাপড়েন রাজ্যের রাজনৈতিক অন্দরে নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

Latest News

অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে খুনের হুমকি! তদন্তে ফেডারেল পুলিশ

ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়া (Australia) সফরের ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) খুনের হুমকি ঘিরে চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়ায়...

More Articles Like This