28.8 C
Kolkata

শিল্প টানতে মুম্বইয়ে শমীক ভট্টাচার্য, শিল্পপতিদের সঙ্গে করলেন বৈঠক

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে নতুন শিল্প (Industry) ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবার মুম্বইয়ে (Mumbai) শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। পশ্চিমবঙ্গে (West Bengal) বিনিয়োগের সম্ভাবনা, শিল্পবান্ধব পরিবেশ এবং নতুন প্রকল্প নিয়ে বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে রাজ্যে শিল্পায়নের বিষয়ে আশাবাদী বার্তা দিয়েছেন।

পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্পের নতুন দিগন্ত খুলতেই শিল্পমহলের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বাড়ানোর কৌশল নিয়েছে বিজেপি সরকার। সেই লক্ষ্যেই মুম্বইয়ের এই বৈঠকে রাজ্যের দক্ষ মানবসম্পদ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, দ্রুত প্রশাসনিক পরিষেবা এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ তুলে ধরা হয়।

আরও খবর : রামনবমী অশান্তি মামলায় গ্রেফতারের তিন দিনের মধ্যেই জামিন সাকির আলির, শর্ত বেঁধে দিল এনআইএ আদালত

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে রাজ্য বিজেপি সভাপতি লিখেছেন, “মুম্বইয়ের বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে পশ্চিমবঙ্গে বিনিয়োগ ও শিল্পোন্নয়নের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ, দক্ষ মানবসম্পদ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। উপস্থিত শিল্পপতিরা পশ্চিমবঙ্গে ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। আমরা বিশ্বাস করি, শিল্প, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সরকার, শিল্পমহল এবং বিনিয়োগকারীদের পারস্পরিক সহযোগিতা পশ্চিমবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই শিল্পায়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ইতিমধ্যেই টাটা, আদানি-সহ একাধিক শিল্পগোষ্ঠীর সঙ্গে আলোচনা এবং নতুন বিনিয়োগ আনার পরিকল্পনার কথা জানিয়েছেন। পাশাপাশি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আদলে বৃহৎ শিল্প সম্মেলনের প্রস্তুতিও শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। সরকারের লক্ষ্য, দীর্ঘদিনের শিল্প-স্থবিরতা কাটিয়ে রাজ্যে নতুন বিনিয়োগ, শিল্প ও কর্মসংস্থানের পরিবেশ গড়ে তোলা।

দেখুন অন্য খবর :

Latest News

জমির খতিয়ান ও দাগের তথ্য পেতে আর লাগবে না আবেদন ফি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : রাজ্যের জমির মালিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার তিনি জানান, এবার...

More Articles Like This