30.2 C
Kolkata

বিশ্বকাপ থেকে বিদায়ের ধাক্কা! জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসম্যান

Must Read

ওয়েব ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপ এক দম ভালো যায়নি জার্মানির (Germany) কাছে। ইতিমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে জার্মানরা। তার পরেই জাতীয় দলের প্রধান কোচের পদ ছেড়ে দিলেন জুলিয়ান নাগেলসম্যান (Julian Nagelsmann)। একইসঙ্গে জার্মানির নতুন কোচ হিসেবে ইউর্গেন ক্লপ (Jurgen Klopp)-এর নাম উঠে আসছে!

বিশ্বকাপের (FIFA World Cup 2026) নকআউট পর্বে প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি (Germany)। সেই ব্যর্থতার পরই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ৩৮ বছর বয়সি নাগেলসম্যান। ডিএফবির সভাপতি বার্ন্ড নয়েনডর্ফ এক বিবৃতিতে নাগেলসম্যানের কাজের প্রশংসা করে বলেন, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে তিনি নিষ্ঠা, দায়িত্ববোধ এবং উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে দলকে পরিচালনা করেছেন। তাঁর অবদানের জন্য জার্মান ফুটবল সংস্থা কৃতজ্ঞ বলেও জানান তিনি।

আরও খবর : বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর! বোনের মন্তব্যের পর কী জানালেন CR7?

একই বিবৃতিতে ডিএফবি জানায়, ‘নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই লক্ষ্যে খুব শীঘ্রই ইউর্গেন ক্লপ-এর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করা হবে।’ জানা যাচ্ছে, ক্লপ ইতিমধ্যেই এই দায়িত্ব নেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছেন।

বলে রাখা দরকার, লিভারপুল ছাড়ার পর এখনও পর্যন্ত কোনও দলের ডাগআউটে ফেরেননি ক্লপ (Jurgen Klopp)। যদি শেষ পর্যন্ত তিনি জার্মানির কোচের দায়িত্ব গ্রহণ করেন, তাহলে ২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর এটাই হবে তাঁর প্রথম কোচিং দায়িত্ব। প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে জার্মানির দায়িত্ব নিয়েছিলেন নাগেলসম্যান। তাঁর কোচিংয়ে ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে উঠেছিল জার্মানি। তবে ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ থেকেই বিদায় নিতে হওয়ায় তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল।

দেখুন অন্য খবর :

Latest News

জমির খতিয়ান ও দাগের তথ্য পেতে আর লাগবে না আবেদন ফি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : রাজ্যের জমির মালিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার তিনি জানান, এবার...

More Articles Like This