30.2 C
Kolkata

রামনবমী অশান্তি মামলায় গ্রেফতারের তিন দিনের মধ্যেই জামিন সাকির আলির, শর্ত বেঁধে দিল এনআইএ আদালত

Must Read

কলকাতা: রামনবমীর (Ramnavami Chaos) অশান্তি মামলায় গ্রেফতারের মাত্র তিন দিনের মধ্যেই স্বস্তি পেলেন রিষড়া পুরসভার তৃণমূল (TMC) কাউন্সিলর সাকির আলি। শুক্রবার এনআইএ (NIA) আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্ত চলাকালীন নির্দিষ্ট সময় অন্তর এনআইএ-র দফতরে হাজিরা দিতে হবে। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না তিনি।

২০২৩ সালের রামনবমী উপলক্ষে রিষড়ায় সাম্প্রদায়িক অশান্তির ঘটনায় সাকির আলির বিরুদ্ধে উসকানির অভিযোগ আনে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সেই মামলায় গত ৩০ জুন তাঁর বাড়িতে গিয়ে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। গ্রেপ্তারির সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করেন, অশান্তির সময়ে উসকানি নয়, বরং পরিস্থিতি শান্ত করতেই সক্রিয় ভূমিকা নিয়েছিলেন সাকির।

আরও পড়ুন: ‘মাছচোর’ গান বাজিয়ে জনসমক্ষে হাঁটানো, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ শওকত 

গ্রেফতারের পর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে জামিনের আবেদন করেছিলেন তৃণমূল কাউন্সিলর। প্রথম দফায় সেই আবেদন খারিজ হলেও শুক্রবার আদালত শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেয়। সাকিরের আইনজীবীর দাবি, তাঁর ক্যানসারের সম্ভাবনা রয়েছে এবং নিয়মিত চিকিৎসা ও একাধিক শারীরিক পরীক্ষা চলছে। পাশাপাশি তদন্তে তিনি শুরু থেকেই সহযোগিতা করেছেন এবং এনআইএ-র ডাকে হাজিরাও দিয়েছেন। সেই সব বিষয় বিবেচনা করেই আদালত জামিন মঞ্জুর করেছে বলে তাঁদের দাবি।

আইনজীবী জানান, তদন্তের স্বার্থে প্রতি ১৫ দিন অন্তর এনআইএ-র দফতরে হাজিরা দিতে হবে সাকির আলিকে। এছাড়া আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যাওয়া যাবে না। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হলেই তাঁকে জেল থেকে মুক্ত করে বাড়ি নিয়ে যাওয়া হবে বলে আশা পরিবারের।

Latest News

জমির খতিয়ান ও দাগের তথ্য পেতে আর লাগবে না আবেদন ফি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : রাজ্যের জমির মালিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার তিনি জানান, এবার...

More Articles Like This