ওয়েব ডেস্ক : কলকাতার প্রাথমিক স্কুলগুলিতে (Schools) মিড-ডে মিলের (Mid-Day Meal) মেনুতে বড় পরিবর্তন এনেছে সরকার (West Bengal Government)। ডিম ও মাছের মতো আমিষ খাবারের পরিবর্তে রাজমা-ডাল পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসকনের হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা (Public Interest Litigation)।
বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। তবে রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল মামলাটি শুনানির জন্য সময় চান। সেই কারণে এদিন মামলার বিস্তারিত আর শুনানি হয়নি। আদালত জানিয়েছে, আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে।
আরও খবর : নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন সিকিমের মুখ্যমন্ত্রী
মামলাকারীর অভিযোগ, মিড-ডে মিল (Mid-Day Meal) থেকে ডিম ও মাছের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার বাদ দেওয়ায় হাজার হাজার পড়ুয়াদেরকে প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত করা হচ্ছে। শুধু পুষ্টির বিষয়ই নয়, মামলায় উঠে এসেছে কর্মসংস্থানের প্রসঙ্গও।
আবেদনকারীর দাবি, এতদিন মিড-ডে মিল (Mid-Day Meal) প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা রাজ্যের অসংখ্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বাদ দিয়ে একটি আন্তর্জাতিক ধর্মীয় সংস্থার হাতে রান্নার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এর ফলে বহু মহিলার জীবিকা অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এর পিছনে অস্বচ্ছতা, ষড়যন্ত্র আছে কি না তা দেখে পদক্ষেপ গ্রহণ করুক আদালত।
দেখুন অন্য খবর :
