নিট নিয়ে নতুন ভাবনা কেন্দ্রের, প্রস্তাব খতিয়ে দেখছে কেন্দ্রের গঠিত বিশেষজ্ঞ কমিটি

Must Read

ওয়েব ডেস্ক : ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-কে (NEET) ঘিরে বিতর্কের আবহে মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের পথে হাঁটতে পারে কেন্দ্র (Central Government)। সূত্রের খবর, শুধু প্রবেশিকা পরীক্ষার নম্বর নয়, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলও চূড়ান্ত মেধাতালিকা তৈরিতে গুরুত্ব পেতে পারে। এই প্রস্তাব খতিয়ে দেখছে কেন্দ্রের গঠিত বিশেষজ্ঞ কমিটি।

প্রশ্নফাঁসের অভিযোগ, পরীক্ষা বাতিল এবং তা ঘিরে দেশজুড়ে বিতর্কের পর নিট-সহ জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষার কাঠামো পর্যালোচনায় ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। বিশেষজ্ঞদের মতে, কোচিং সেন্টারের উপর অতিরিক্ত নির্ভরতা কমানো এবং পড়ুয়াদের সার্বিক মূল্যায়নের লক্ষ্যেই এই সুপারিশ আনা হতে পারে।

আরও খবর : ই-মেলে তোলপাড় ইসরো, নিরাপত্তার চাদরে মুড়ল সদর দফতর

আগামী বছর থেকে নিট (NEET) হবে অনলাইনে। সূত্রের খবর, কমিটির রিপোর্টে প্রস্তাব দেওয়া হতে পারে, চূড়ান্ত ফল তৈরির ক্ষেত্রে নিটে প্রাপ্ত নম্বরের ৫০ শতাংশ এবং উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ৫০ শতাংশ নম্বর বিবেচনা করা হবে।

বলে রাখা দরকার নিট বাতিল হওয়ার পরেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয় জানিয়েছিলেন, এই পরীক্ষাব্যবস্থা তুলে দেওয়া দরকার। ২০১৭ সালের আগে দ্বাদশ শ্রেণির নম্বরের ভিত্তিতেই মেডিক্যালে ভর্তির ব্যবস্থা ছিল তামিলনাড়ুতে। তবে সে রাজ্যে নিট বাধ্যতামূলক করা হয়েছে। তবে এবারকি বিজয়ের দাবির অর্ধেকটা পূরণ করতে পারে কেন্দ্রের কমিটি।

দেখুন অন্য খবর :

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This