30.9 C
Kolkata

শিয়ালদহ ফ্লাই ওভারের নিচে হকার উচ্ছেদ আপাতত স্থগিত: হাইকোর্ট

Must Read

কলকাতা: শিয়ালদহ ফ্লাই ওভারের (Sealdah Flyover) নিচে হকার উচ্ছেদের নোটিশের (Hawker Eviction) উপর আপাতত ৯ জুলাই পর্যন্ত কোন পদক্ষেপ করা যাবেনা বলে নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যে নোটিশ জারি করা হয়েছে সেটা কলকাতা পুরসভার পক্ষ থেকেই নোটিশ জারি করা হয়েছে কিনা সেটাই স্পষ্ট নয়।সে জন্য পুরসভার মতামত জানাতে হলফনামা নির্দেশ দেওয়া হচ্ছে । পুরসভার অবস্থান জানার পরেই এই মামলার শুনানি হবে

আরও পড়ুন: SIR-এ বাদ পড়াদের সরকারি সুবিধা বন্ধের অভিযোগ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

মঙ্গলবার শুনানিপর্বে কলকাতা পুরসভার পক্ষ থেকে এডিশনাল এডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য সওয়ালে জানান , পুর প্রশাসক সম্ভবত এই নোটিশ জারি করেছেন। এই ধরনের মামলা আসলে বেয়াইনি দখলদার দখলে মদত দেওয়ার জন্যই করা হয়েছে।তবে একইসাথে তিনি আদালতে মৌখিকভাবে আশ্বাস দেন আপাতত আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত কোন পদক্ষেপ করা হবে না।

Latest News

রবিবার ১২ ঘণ্টা যান চলাচল বন্ধ বিদ্যাসাগর সেতুতে

ওয়েব ডেস্ক : ৫ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত...

More Articles Like This