30.9 C
Kolkata

কিভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭

Must Read

ওয়েব ডেস্ক : রাশিয়া (Russia)-ইউক্রেন (Ukraine) যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিল। বুধবার গভীর রাতে ইউক্রেনের রাজধানী কিভে (Kyiv) ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। ইউক্রেনের দাবি, হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ঘর।

ইউক্রেনের আরও দাবি, এক রাতেই রাশিয়া (Russia) ৭৪টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৫০০টি ড্রোন দিয়ে হামলা করেছে। হামলার আশঙ্কায় আগেই দেশবাসীকে সতর্ক করেছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই সতর্কবার্তার জেরে বহু মানুষ মেট্রো স্টেশন ও ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যান। এতেই অনেকের প্রাণরক্ষা হয়েছে বলে মনে করছেন অনেকে।

আরও খবর : জ্বালানি সংকটে ভারতের শরণাপন্ন রাশিয়া, শুরু পেট্রল আমদানি!

পাল্টা জবাব দিতে রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলের কস্তোভো শহরের একটি তেল শোধনাগারে হামলা চালায় ইউক্রেন। স্থানীয় প্রশাসনের দাবি, ওই হামলায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার জন। যদিও শোধনাগারের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত কয়েক মাস ধরে রাশিয়ার (Russia) তেল শোধনাগারগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইউক্রেন। তার জেরে রাশিয়ার বিভিন্ন এলাকায় জ্বালানির সংকট তৈরি হয়েছে। সেই পরিস্থিতির মধ্যেও ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে মস্কো। যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার শীর্ষ সামরিক কর্তাদের নিয়ে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দেখুন অন্য খবর :

Latest News

পুকুর দখল করেছিলেন হুমায়ূন, মাছ বাজেয়াপ্ত করে গ্রামবাসীদের মধ্যে বিলি পুলিশের

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) ঘিরে নতুন বিতর্ক সামনে এসেছে। তাঁর বিরুদ্ধে একটি পুকুর জবরদখলের অভিযোগ...

More Articles Like This