28.4 C
Kolkata

‘দাদাগিরি’র মঞ্চে দেবের নতুন ইনিংস, সৌরভের টিপসেই আত্মবিশ্বাসী সুপারস্টার

Must Read

ওয়েব ডেস্ক : দীর্ঘ ১৮ বছরের এক সফল অধ্যায়ের পর ‘দাদাগিরি’র (Dadagiri) সঞ্চালকের আসনে এবার নতুন মুখ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পরিবর্তে জনপ্রিয় এই কুইজ শোয়ের দায়িত্ব নিয়েছেন অভিনেতা-সাংসদ দেব (Dev)। সোমবার ১১তম মরশুমের প্রথম পর্বের শুটিং শুরু হতেই টলিপাড়ায় তৈরি হয়েছে উৎসবের আবহ।

শুটিংয়ের প্রথম দিনেই দেব জানিয়ে দিলেন, এই নতুন দায়িত্ব নেওয়ার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নিজে তাঁকে একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, সৌরভ অত্যন্ত খুশি যে তিনি ‘দাদাগিরি’র সঞ্চালক হিসেবে যোগ দিয়েছেন। সেই পরামর্শই নতুন ভূমিকায় তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে। দেব আরও বলেন, আগের সব মরশুম তিনি মন দিয়ে দেখেছেন। তাই দর্শকদের প্রত্যাশার কথা মাথায় রেখেই আরও আকর্ষণীয়ভাবে অনুষ্ঠানটি উপস্থাপনের চেষ্টা করবেন। গত ১৮ বছর ধরে দর্শক যে ভালোবাসা ‘দাদাগিরি’ (Dadagiri)-কে দিয়েছেন, সেই ঐতিহ্য বজায় রাখাই তাঁর প্রধান লক্ষ্য।

আরও খবর : আসছে ‘পিঞ্জর’, কলকাতায় প্রতীকী পাখি উড়িয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন

প্রথম দিনের শুটিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ভারতীয় ফুটবল দলের তারকা সুনীল ছেত্রী। তাঁদের উপস্থিতিতে মশাল প্রজ্বালনের মাধ্যমে নতুন মরশুমের শুভ সূচনা হয়।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরেই দেবের ‘দাদাগিরি’ সঞ্চালনার জল্পনা চলছিল। সম্প্রতি সেই জল্পনায় সিলমোহর পড়ে। নতুন ‘দাদা’ হিসেবে তাঁকে কতটা আপন করে নেন দর্শক, এখন সেটাই দেখার অপেক্ষা।

দেখুন অন্য খবর :

Latest News

অসুস্থতার কারণ দেখিয়েও মিলল না স্বস্তি, আসারামের অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ওয়েব ডেস্ক: নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর (Asharam Bapu) অন্তর্বর্তী জামিনের আবেদন আপাতত খারিজ করল...

More Articles Like This