36.5 C
Kolkata

কর্নাটকে মর্মান্তিক ঘটনা, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ

Must Read

ওয়েব ডেস্ক : কর্নাটকের (Karnataka) তুমাকুরু জেলায় চলন্ত গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ৪৮ নম্বর জাতীয় সড়কে এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক। বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন এক তরুণী। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। প্রাথমিক তদন্তের পর পুলিশ (Police) জানিয়েছে, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত আত্মঘাতী হামলার ঘটনা বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম নাগেন্দ্র (৩০)। তিনি উত্তর কন্নড় জেলার আঙ্কোলার বাসিন্দা। আহত তরুণী রম্যাও একই এলাকার বাসিন্দা। বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে ল্যাব ও ওটি টেকনিশিয়ান হিসেবে কর্মরত। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। তবে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নাগেন্দ্র ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে অভিযোগ।

আরও খবর : আফগানিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লি-কাশ্মীর

তদন্তে উঠে এসেছে, শনিবার সকালে বেঙ্গালুরুর জয়নগরের একটি পেইং গেস্ট আবাসন থেকে জোর করে রম্যাকে একটি ভাড়া করা ক্যাবে তুলে নিয়ে যান নাগেন্দ্র। ঘটনাটি দেখে তরুণীর এক বন্ধু পুলিশের কাছে অপহরণের অভিযোগ দায়ের করেন। এরপর গাড়িটি জাতীয় সড়ক ধরে আঙ্কোলার উদ্দেশে রওনা দেয়।

পুলিশের (Police) দাবি, নাগেন্দ্র গাড়িতে বিস্ফোরক নিয়ে উঠেছিলেন। চলন্ত অবস্থাতেই সেই বিস্ফোরক ফেটে যায়। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায় গোটা গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাগেন্দ্রর। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় চালক প্রবীণকে। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমাও উদ্ধার করেছে পুলিশ। গোটা ঘটনা কতিয়ে দেখছে পুলিশ।

দেখুন অন্য খবর :

Latest News

মানস সরোবর যাত্রায় বিপাকে ভারতীয় পুণ্যার্থীরা, নেপালেই আটকে বহু মানুষ

ওয়েব ডেস্ক : চার বছরের বিরতির পর ফের ভারতীয় পুণ্যার্থীদের (Pilgrim) জন্য খুলেছে কৈলাস-মানস সরোবর যাত্রার (Kailash- Manasarovar Yatra)...

More Articles Like This