মালদহের আমের বিশ্বজয়! ইউরোপ-দুবাইয়ে পাড়ি দিল ৬ মেট্রিক টন আম্রপালি-লক্ষণভোগ

Must Read

মালদহ: মালদহের (Maldah) আমের (Mango) খ্যাতি বহুদিনের। দেশের গণ্ডি পেরিয়ে এবার সেই সুনাম আরও এক ধাপ এগোল। জেলার আম্রপালি, লক্ষণভোগ-সহ একাধিক উন্নত জাতের প্রায় ৬ মেট্রিক টন আম রপ্তানি হল ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে। দুবাই, ইতালির মিলান-সহ একাধিক আন্তর্জাতিক গন্তব্যে পৌঁছেছে মালদহের এই রসালো ফল।

জেলা প্রশাসনের ‘আমার মালদহ’ উদ্যোগ এবং আইসিএআর-সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচারের অধীন কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে গড়ে ওঠা ‘গ্যাপ’ (Good Agricultural Practices) ভিত্তিক ম্যাঙ্গো ক্লাস্টারের হাত ধরেই সম্ভব হয়েছে এই রপ্তানি। আন্তর্জাতিক মান বজায় রাখতে চাষিরা ফলে ব্যাগিং, বিজ্ঞানসম্মত পোকা ও রোগ দমন, সুষম সার প্রয়োগ, গাছের পরিচর্যা এবং ফসল তোলার পর বিশেষ প্রক্রিয়া অনুসরণ করেছেন।

আরও পড়ুন: ইজরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত হল সংঘর্ষবিরতি চুক্তি

ইংলিশবাজারের আমৃতি এলাকা থেকে প্রায় দেড় টন আম্রপালি দুবাইয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি লক্ষণভোগ-সহ অন্যান্য উন্নত জাতের আম পৌঁছেছে ইতালির মিলান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন বাজারে। সব মিলিয়ে প্রায় ৬ হাজার কেজি আম বিদেশে রপ্তানি হয়েছে, যা জেলার আমচাষে গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

মালদহ ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহার মতে, বিজ্ঞানসম্মত চাষ এবং গুণমান বজায় রাখার ফলেই আন্তর্জাতিক বাজারের দরজা খুলেছে। অন্যদিকে জেলাশাসক রজনবীর সিং কাপুর জানান, প্রশাসন, বিজ্ঞানী ও চাষিদের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে আরও বড় রপ্তানির পথ তৈরি করবে। এই সাফল্য শুধু মালদহের আমের আন্তর্জাতিক পরিচিতিই বাড়াবে না, চাষিদের আয়ের নতুন দিগন্তও খুলে দেবে।

Latest News

মাত্র ৫ মিনিটের গুগল মিট! একসঙ্গে চাকরি গেল ৮০ ভারতীয় কর্মীর

ওয়েব ডেস্ক : চাকরি থেকে ছাঁটাইয়ের (Layoffs) খবর এল মাত্র কয়েক মিনিটের ভার্চুয়াল বৈঠকে। একসঙ্গে প্রায় ৮০ জন ভারতীয়...

More Articles Like This