মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনে বুলডোজার অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল একাধিক অবৈধ দোকান

Must Read

কলকাতা: শহরের রেল স্টেশন চত্বর দখলমুক্ত করার অভিযানে ফের বড় পদক্ষেপ। গভীর রাতে পার্ক সার্কাস (Park Circus) স্টেশনে বুলডোজার চালিয়ে একাধিক অবৈধ দোকান ও গুমটি সরিয়ে দিল রেল কর্তৃপক্ষ। অভিযানে উপস্থিত ছিল বিপুল সংখ্যক রেল পুলিশ, রাজ্য পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে রেখে কয়েক ঘণ্টা ধরে চলে উচ্ছেদ অভিযান (Hawker Eviction)।

স্থানীয় সূত্রের খবর, কয়েক সপ্তাহ আগেই স্টেশন চত্বরে থাকা ব্যবসায়ীদের জায়গা খালি করার নোটিস দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যেও বহু দোকান না সরানোয় প্রশাসন উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয়। অভিযান শুরুর আগে মাইকিং করে শেষবারের মতো দোকানপাট সরিয়ে নেওয়ার আবেদন জানানো হলেও অধিকাংশ কাঠামো রয়ে যায়। এরপর বুলডোজার নামিয়ে একে একে সেগুলি ভেঙে ফেলা হয়।

আরও পড়ুন: দুপুরের পরেই বদলে যাবে আবহাওয়া, কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

রেল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে অবৈধ দখলের কারণে যাত্রী চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল। নিরাপত্তা এবং জরুরি পরিষেবার ক্ষেত্রেও বাধা সৃষ্টি হচ্ছিল বলে অভিযোগ। সেই কারণেই দখলমুক্ত করার এই পদক্ষেপ।

অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাঁদের জীবিকা কেড়ে নেওয়া হয়েছে। তাঁদের দাবি, বিকল্প ব্যবস্থা না করে এ ধরনের উচ্ছেদে বহু পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়বে।

উল্লেখ্য, সম্প্রতি হাওড়া, শিয়ালদহ, দমদম-সহ একাধিক স্টেশন এলাকাতেও একই ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। পার্ক সার্কাসের অভিযানের পর আগামী দিনেও বিভিন্ন স্টেশন সংলগ্ন অবৈধ দখলমুক্ত করার কর্মসূচি চলতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

Latest News

মাত্র ৫ মিনিটের গুগল মিট! একসঙ্গে চাকরি গেল ৮০ ভারতীয় কর্মীর

ওয়েব ডেস্ক : চাকরি থেকে ছাঁটাইয়ের (Layoffs) খবর এল মাত্র কয়েক মিনিটের ভার্চুয়াল বৈঠকে। একসঙ্গে প্রায় ৮০ জন ভারতীয়...

More Articles Like This