31.5 C
Kolkata

ক্যাফের গোপন বৈঠকেই কি ঠিক হয়েছিল কেতনকে খুনের ছক?

Must Read

ওয়েব ডেস্ক : পুণের ব্যবসায়ী কেতন বিশাল আগরওয়াল ( Ketan Agarwal) হত্যাকাণ্ডের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার পুলিশের হাতে এসেছে এমন একটি সিসিটিভি ফুটেজ, যা গোটা মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তদন্তকারীদের দাবি, হত্যার মাত্র একদিন আগে অভিযুক্ত সিয়া গোয়েল (Siya Goyal) তাঁর প্রেমিক চেতন চৌধুরীর সঙ্গে একটি ক্যাফেতে দীর্ঘক্ষণ বৈঠক করেছিলেন। সেই বৈঠকেই খুনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছিল বলে সন্দেহ পুলিশের (Police)।

সূত্রের খবর, শহরের একটি ক্যাফেতে প্রায় এক ঘণ্টা একান্তে সময় কাটান সিয়া ও চেতন। সিসিটিভিতে দেখা যায়, দু’জনেই ভিড় এড়িয়ে নিরিবিলি জায়গায় বসে কথা বলছেন। তাঁদের কথোপকথন কেউ শুনতে না পারে, সেদিকেও বিশেষ নজর ছিল বলে দাবি তদন্তকারীদের। পুলিশের অনুমান, সেখানেই কেতনকে কীভাবে হত্যা করা হবে এবং ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখানো হবে, তার পরিকল্পনা করা হয়।

আরও খবর : প্রলয়ঙ্কর ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা! শোক প্রকাশ করে সহমর্মী নরেন্দ্র মোদি

এর পরদিন প্রি-ওয়েডিং ফটোশুটের জন্য লোহাগড় দুর্গে যান কেতন ( Ketan Agarwal), সিয়া ও চেতন। অভিযোগ, সুযোগ বুঝে ৩৫০ ফুট গভীর খাদে কেতনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। প্রথমে ঘটনাটি দুর্ঘটনা বলেই মনে হয়েছিল। কিন্তু তদন্তে একের পর এক অসঙ্গতি সামনে আসতে শুরু করে।সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র মেলে দুর্গ এলাকার সিসিটিভি ফুটেজে। সেখানে দেখা যায়, কেতন ও সিয়ার গাড়ির পিছনেই সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন এক যুবক। প্রচণ্ড গরমের মধ্যেও তাঁর পরনে ছিল হুডি, যা তদন্তকারীদের নজর কাড়ে। পরে জানা যায়, ওই যুবকই সিয়ার প্রেমিক চেতন চৌধুরী।

এরপর মোবাইল ফোনের তথ্য, কল রেকর্ড, সোশ্যাল মিডিয়ার যোগাযোগ এবং অন্যান্য ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় যে, সিয়া ও চেতন দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন। জেরার মুখে প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে ভেঙে পড়েন সিয়া। পুলিশের দাবি, তখনই তিনি হত্যার ষড়যন্ত্রের কথা স্বীকার করেন। তদন্তকারীদের অভিযোগ, কেতনকে সরিয়ে দিয়ে ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখানোর সুপরিকল্পিত চেষ্টা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল প্রমাণই সেই পরিকল্পনা ভেস্তে দেয়।

দেখুন অন্য খবর :

Latest News

‘আমরা বেইমান নই’, একুশে জুলাই নয়া মন্ত্র কালীঘাট তৃণমূলের

কলকাতা: রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর তৃণমূলের একাংশের সাংসদ, বিধায়ক এবং নেতাদের বিদ্রোহী অবস্থান দলকে চাপে ফেলেছে। দলের...

More Articles Like This