বাংলাদেশিদের জন্য ফের পর্যটন ভিসা চালু করল ভারত! বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের

Must Read

ওয়েব ডেস্ক: দীর্ঘ প্রায় দু’বছরের বিধিনিষেধের পর বাংলাদেশের নাগরিকদের (Bangladeshi Citizen) জন্য ফের পর্যটন ভিসা (Tourist Visa) চালু করার ঘোষণা করল ভারত (India)। আগামী ২৮ জুন, রবিবার থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা প্রদান প্রক্রিয়া পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও স্বাভাবিক ও গতিশীল করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের পর্যটন ভিসা বন্ধ থাকলেও এখন পরিস্থিতি বিবেচনা করে সেই বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বৈধ ভিসা নিয়ে বাংলাদেশের নাগরিকেরা আবারও ভারতে পর্যটনের উদ্দেশ্যে আসতে পারবেন।

আরও পড়ুন: প্রলয়ঙ্কর ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা! শোক প্রকাশ করে সহমর্মী নরেন্দ্র মোদি

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের পতনের পর নিরাপত্তা ও প্রশাসনিক কারণ দেখিয়ে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা প্রদান স্থগিত রেখেছিল ভারত। যদিও এই সময় চিকিৎসা ভিসা এবং ব্যবসায়িক ভিসার মতো নির্দিষ্ট কিছু শ্রেণির ভিসা দেওয়া অব্যাহত ছিল। এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে পর্যটন ভিসাও পুনরায় চালু করা হচ্ছে।

রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রগুলি থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ এবং প্রক্রিয়াকরণ শুরু হবে। তিনি বলেন, বাংলাদেশে আসার পর বিভিন্ন স্তরে আলোচনার সময় ভিসা সংক্রান্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। বিশেষ করে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময়ও এই বিষয়ে মানুষের আগ্রহ ও প্রত্যাশার কথা জানতে পারেন তিনি। সেই প্রেক্ষিতেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আশ্চর্য! ওই...

More Articles Like This